আবদুল জলিল চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক, কর্ণফুলী উপজেলার কৃতি সন্তান ও মানুষ গড়ার কারিগর মোঃ আমিন আজ ৫ সেপ্টেম্বর বায়েজিদ থানাধীন চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ,,,,, রাজেউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও বহু নাতি - নাতনি ও আত্মীয় সজন রেখে যান।
তাঁর মৃত্যুতে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ আবদুল জলিল চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয় গভীর শোক ও দু: খ প্রকাশ করেছেন। তারা মরহুৃ শিক্ষকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।