- - -

শাহজাদপুরে দুর্নীতি বিরোধী র‌্যালি আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা

Print News

শাহজাদপুরে দুর্নীতি বিরোধী র‌্যালি আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা

 

রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষযরক সামনে রেখে শাহজাদপুরে দুর্নীতি বিরোধী র‌্যালি আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দ্যোগে এক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম সাকলায়েন এর সভাপতিত্বে ও অধ্যক্ষ জাকারিয়া ইসলাম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটিরি সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদৎ হোসেন , অধ্যক্ষ রুহুল আমিন, সদস্য সাংবাদিক সাগর বসাক, আব্দুল কুদ্দুস। পরে অভাব নয় লোভই দুর্নীতির প্রধান কারন বিষয়ে এক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উক্ত বিতর্ক প্রতিযোগীতায় উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিচারকের দ্বায়িত্ব নিয়োজিত ছিলেন শাহজাদপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মমতাজ মহল, সহকারী অধ্যাপক ফজলুল হক ও সাহেব আলী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa