শাসনসদ্ধর্ম্মরত্ন বোধিমিত্র মহাথেরো জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উৎযাপন কমিটি গঠন
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব শাসনসদ্ধর্ম্মরত্ন বোধিমিত্র মহাথেরো জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উৎযাপন পরিষদ-২০২৪ কমিটি গঠন করা হয়।
গত ২৯ ডিসেম্বর পাঁচরিয়া গন্ধকুটি বিহারে উৎযাপন পরিষদের কার্যকরী সভাপতি স্মৃতিভার্ষর শীলভদ্র মহাথেরো মহোদয়ের সভাপতিত্বে সাধারণ সভা আরম্ভ হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক শাসনস্তম্ব জীবনানন্দ মহাথেরো মহোদয়। এতে মহাসচিব প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া ও যুগ্ম মহাসচিব রিটন বড়ুয়া উৎযাপন কমিটির পূর্নাঙ্গ কমিটির নাম পাঠ করেন। অর্থ সচিব বাবু সুমিত্র বড়ুয়া সম্পূরক বাজেট পেশ করেন।
উপস্থিত বিভিন্ন গ্রামের ভিক্ষু দায়ক সংগঠনের নেতৃবৃন্দ ও কমিটির নির্বাচিত কর্মকর্ত্তা আলোচনায় অংশগ্রহণ করেন।শুরুতে ত্রিপিটক হতে মঙ্গলচরণ করেন সত্যানন্দ ভিক্ষু, পঞ্চশীল প্রাথর্না করেন -অর্থ উপ-পরিষদের চেয়ারম্যান বাবু দীলিপ বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ ভদন্ত পরমানন্দ মহাথের, ভদ্রিয় মহাথের, আযুপাল মহাথের, সদ্ধম্মশ্রী বিপসসী মহাথের, সংঘবোধি মহাথের, শরণসেন মহাথের, সংঘানন্দ মহাথের, সংঘমিত্র থের, জিনসেন থের, সংঘশ্রী থের, সুমেধানন্দ থের, শাক্যশ্রী থের, মোদিতানন্দ থের, সত্যানন্দ থের,সংঘপাল থের, সিদ্ধার্থবংশ ভিক্ষু, শরণশ্রী ভিক্ষু ও সুধিবৃন্দদের মধ্যে বাংকার শুনীল বড়ুয়া, ডাঃ মৃনাল কান্তি বড়ুয়া,অধ্যক্ষ তরুন কান্তি বড়ুয়া, দিবাকর চৌধুরী, শিক্ষক রূপম বড়ুয়াসহ বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় - ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব ড. প্রিয়দর্শী মহাথের, প্রকাশনার সচিব টিপলু বড়ুয়া ও প্রচার উপ পরিষদের চেয়ারমান, চার্চিল বড়ুয়া।
সভাপতি উপস্থিত ভিক্ষুসংঘ ও সুধীবৃন্দের উদ্দেশ্যে আগামী ১৪ ও ১৫ মার্চ ২০২৪ মহাসচিব বোধিমিত্র মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সুসম্পন্ন করার লক্ষে সকলের কায়িক, বাচনিক, আর্থিক ও সার্বিক সহযোগিতা করার জন্য মৈত্রীময় আহবান জানিয়ে সভা সমাপ্ত করেন।