শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সিলেটে জাফলং শিক্ষা সফর
হবিগঞ্জের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা সিলেটের জাফলং শিক্ষা সফর পালন করেছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) ভোর সকালে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারো বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও নির্বাচিত অভিভাবক প্রতিনিধিকে নিয়ে সিলেটের জাফলং এলাকায় সারাদিন ব্যাপী অবস্থান নিয়ে বিভিন্ন আনন্দ উল্লাস উপভোগ করে। সেখানে শিক্ষার্থীরা, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা বিভিন্ন আকর্ষণীয় পরিদর্শন করে ভারতীয় সীমান্ত বর্তী এলাকায় হাট-বাজার বিভিন্ন প্রসাদি বিক্রি , অনেক উঁচু পাহাড়ের উপর উপজাতিদের ঘরবাড়ি বসবাস , বিশাল বড় পাথরের নদীতে শীতল পানিতে গোসল , সাঁতার , নৌকা দৌড়ানো সহ বিনোদন মূলক অনুষ্ঠান উপভোগ করে । এর মধ্যে উল্লেখ যোগ্য ছিল কূপন লটারি - ২০২৪ এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরুস্কার বিতরণ করা হয় ।
সেখানে শিক্ষার্থীদের সাথে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান , সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদ , সিনিয়র শিক্ষিকা হালিমা খাতুন , আলী হায়দার সেলিম, মীর ইখলাছুর রহমান, হেলেন আক্তার , মোঃ সাজ্জাত মিয়া সাজু, মোহাম্মদ সোয়েব , বদরুন্নেছা , দেবযানী ধর বর্ষা , মোর্শেদা আনসারী, আজহার হোসাইন , নুসরাত জাহান , তাসলিমা আক্তার , তামান্না আক্তার , অঞ্জনা রানী দত্ত, নির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , মোঃ শিপন মিয়া , সাবেক অভিভাবক প্রতিনিধি মিজবাহ উদ্দিন, সাজিদা আক্তার সীমা , মোঃ আবুল কাশেম , বিদ্যালয়ের কর্মচারী সাহেদ মিয়া, মমতাজ বেগম , শানে আলম মোঃ জামি, মোঃ সালেহ আহমেদ প্রমূখ ।