শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভা যৌথ অভিযানে পুরান বাজার এবং ড্রাইভার বাজার সেডের বাহিরে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ অভিযান পরিচালিত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগে পুরান বাজার ও ড্রাইভার বাজার সেডের বাহিরে অবৈধ ভাবে বিভিন্ন দোকানপাঠ গড়ে উঠা উচ্ছেদ অভিযান করা হয়েছে । জানাযায় , পৌরসভার পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বানী চৌধুরী নেতৃত্বে বুধবার (৩ জুন) সকাল ১১ টা পর থেকে শহরের পুরান বাজার ও ড্রাইভার বাজার পৌরসভার নির্মিত সেডের বাহিরে বিভিন্ন দোকান পাঠ অবৈধ ভাবে গড়ে উঠায় সেডের ভেতর বৈধ ব্যবসায়ীরা লোকসান হচ্ছে এবং পৌরসভার কর্তৃপক্ষরা সেডের বাহিরে অবৈধ ভাবে বিভিন্ন দোকান পাঠ সরানো জন্য বার বার বলার পর ও সরানো হচ্ছে না বিদায় মোবাইল কোর্ট মাধ্যমে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ অভিযান পরিচালিত হয় । এই অভিযানে উপস্থিতিতে সার্বিক সহযোগিতা করেন পৌরসভা নির্বাহী কর্মকর্তা (চলতি অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী প্রকৌশলী নাজমুল জিসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা - কর্মচারী, আনসার , পৌর সভার কর্মকর্তা - কর্মচারী , থানার পুলিশ প্রশাসন সহ সদস্যবৃন্দ । এসব সেডের বাহিরে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ এর জায়গায় আবারো বসিয়ে বিঘ্ন ঘটালে পরবর্তী আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে অভিযানে অংশগ্রহণকারীদের সামনে এ ঘোষণা করা হয় ।