শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ তৃতীয় ধাপের ২৯ মে নির্বাচনে ভোটের মাঠে নতুন মুখ : এগিয়ে আছে নেতা আতাউর রহমান মাসুক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ তৃতীয় ধাপে ২৯ মে নির্বাচনে ভোটের মাঠে নতুন মুখ এগিয়ে আছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নেতা মোঃ আতাউর রহমান মাসুক । জানা যায় , তিনি শায়েস্তাগঞ্জ উপজেলা পৌর শহরে দাউদনগর গ্রামের স্থায়ী বাসিন্দা মরহুম প্রাচীন ড্রাইভার ও বিশিষ্ট মুরুব্বি মোঃ বদর উদ্দিন এর ছেলে মোঃ আতাউর রহমান মাসুক । তিনি শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি , দাউদ নগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক , পাঁচ গ্রাম ঐক্য পরিষদের সভাপতি , হকার ও শ্রমিক সংগঠনের নেতা , সামাজিক , খেলাধুলা , সমাজ সেবক সহ বেশ কয়েকটি অন্যান্য সংগঠনের নেতা হিসেবে শায়েস্তাগঞ্জ উপজেলা ততা সারা হবিগঞ্জ জেলায় সুপরিচিত । তিনি দীর্ঘ বছর ধরে অসহায় হতদরিদ্র সহ সকল শ্রেণির নারী-পুরুষের সেবা এবং ন্যায় বিচারক হিসেবে কাজ করে আসছেন। এমনকি জনপ্রতিনিধিদের পেছনে বহু সেবা দিলেও তিনি জনপ্রতিনিধি হয়নি । শেষ বয়সে তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দলমত নির্বিশেষে সমর্থন জানিয়েছেন ।
প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার পর এই পাঁচটি বছর কেউ সুবিধা পায় আবার কেউ পায়নি এবং উন্নয়ন হয়নি । উপজেলা অনেক ভোটার সুবিধা না পেয়ে এবার উপজেলা পরিষদে নতুন মুখ চেয়ারম্যান হিসেবে দেখতে চায় উপজেলা বাসী ভোটারগণ। তারই ধারাবাহিকতায় আসন্ন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নতুন চেয়ারম্যান প্রার্থী হয়ে হাটবাজার ও পাড়া-মহল্লায় সর্ব স্তরের জনগণের ভোটারদের মাঝে নতুন মুখ সারা পেয়েছে । এছাড়া উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌর সভা হাটবাজার দোকান পাট এবং পাড়া-মহল্লায় সকল শ্রেণির পেশা নারী-পুরুষ ভোটারদের সাথে প্রতিদিন সাক্ষাৎ করে সালাম - দোয়া, গণসংযোগ ও ওঠান বৈঠক সভা করে যাচ্ছেন । যে এলাকাতে যায় , সেই এলাকায় নেতা মাসুক এর নাম আলোচনা শুনা যাচ্ছে । নেতা মাসুক এর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা সমালোচনা করে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী । নিজের অপকর্ম কে লুকিয়ে অন্যের সমালোচনা বলা ঠিক নয় । ভোটাররা চায় পাঁচ বছর কি উন্নয়ন হয়েছে এবং জনগণ কি সেবা পেয়েছে । নেতা মাসুক শেষ বয়সে তিনি জনগণের সেবা, উপজেলা উন্নয়ন করতে চায় এবং জনগণের মুখে হাসি ফুটানো জন্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলাবাসী সর্ব স্তরের ভোটাররা সমর্থন দিয়েছে । এবার দলীয় নির্বাচন নয় । পাঁচ বছরের জন্য নতুন মুখ চেয়ারম্যান এর প্রতি ভোটারগণ । নেতা মাসুক এর জনপ্রিয়তা দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দিশেহারা হয়ে পড়ছেন ।
তাই নেতা মাসুক এর ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় নিশ্চিত হবে বলে ভোটারদের মুখে মুখে শুনা যাচ্ছে । উপজেলা বাসী চেয়ারম্যান প্রার্থী নেতা মোঃ আতাউর রহমান মাসুককে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায় । এ নির্বাচনে চার জন চেয়ারম্যান , পাঁচ জন ভাইস চেয়ারম্যান ও তিন জন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ।