শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের শিক্ষার্থী শ্রেয়ার কৃতিত্ব
শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ফারনাজ করিম শ্রেয়া The Queen's Commonwealth Essay Competition -2024 প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে কমনওয়েলথভুক্ত ১৭২ টি দেশের ৩৪৯৩৯ জন প্রতিযোগীর মধ্যে ৩য় স্থান (সিলভার এওয়ার্ড) লাভ করেছে।
‘সমুদ্রের তরঙ্গের তলদেশে কথোপকথন: সমুদ্র রক্ষার আহ্বান’-শিরোনামের প্রবন্ধ নিয়ে শ্রেয়া প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে।
৬৫০ শব্দের প্রবন্ধে চমৎকার বর্ণনার জন্য শ্রেয়া এ স্বীকৃতি পেয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানা গেছে, এই প্রতিযোগিতায় ১৭২ দেশের ৩৪ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তন্মধ্যে প্রথম স্থান অর্জনকারী মালয়েশিয়া ও ২য় স্থান অর্জনকারী উগান্ডা এবং ৩য় স্থান অধিকারী বাংলাদেশের শিক্ষার্থী ফারনাজ করিম শ্রেয়া।
১৮৮৩ সালে শুরু হওয়া ‘কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা’ বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কুল শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা। প্রতি বছর বিশ্বের হাজার হাজার কিশোর-তরুণ লেখক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে।
ফারনাজ করিম শ্রেয়ার বাবা মো. ফজলুল করিম জাতীয়তাবাদী দল বিএনপির শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ও জনপ্রতিনিধি তার মা উম্মে হাবিবা স্মৃতি গৃহিনী।