শায়েস্তাগঞ্জে ১২৭ বস্তা ভারতীয় চিনি সহ দুই চোরাকারবারি আটক
হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ ১২৭ বস্তা ভারতীয় চিনি সহ দুই চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ । বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান গোপন সংবাদ পেয়ে থানার একদল পুলিশ নিয়ে উপজেলার পৌরশহরে হাসপাতাল সড়ক এলাকায় একটি গুদাম ঘর থেকে ১২৭ বস্তা ভারতীয় চিনি গুলো জব্দ করে । এ সময় উৎস পাল ও রহিম মিয়া নামে দুই চোরাকারবারিকে আটক করে নিয়ে যায় থানা পুলিশ । জানা যায় , দীর্ঘ দিন ধরে একটি অসাধু চোরাকারবারি চক্র ভারত থেকে চোরাই পথে চিনি এনে শায়েস্তাগঞ্জ উপজেলা সহ জেলার বিভিন্ন স্থানে হাটবাজার খুচরা ও পাইকারি দোকান গুলোতে চড়া মূল্যে বিক্রি করে আসছে । বিষয়টি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান নজর আসলে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ ভারতীয় চিনি সহ দুই চোরাকারবারিকে আটক করে । এসময় অভিযান আঁচ করতে পেরে পালিয়ে যায় মালিক সহ আরো কয়েকজন । এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূইয়া জানান , ১২৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে । এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।