শায়েস্তাগঞ্জে সাবেক সফল রাষ্ট্রপতি ও জাপা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত
সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১৪ জুলাই) সন্ধায় যথাযোগ্য মর্যাদায় উপজেলার পৌরশহরে হাসপাতাল সড়ক এলাকায় জাতীয় পার্টি অস্থায়ী কার্যালয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুস সালাম মেম্বারের সভাপতিত্বে ও জাপা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুখলিছ মিয়া পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই সহস্রাধিক নেতা-কর্মীদের উপস্থিতিতে প্রয়াত পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন - উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক আলী হোসেন , ব্রামণডুরা ইউনিয়নের জাপা সভাপতি মোঃ আছকির মিয়া , নুরপুর ইউনিয়ন জাপা সভাপতি আব্দুল হাসিম মেম্বার , শায়েস্তাগঞ্জ ইউনিয়ন জাপা সভাপতি মোঃ আলী মিয়া , সহ-সভাপতি আয়াত আলী , ব্রামণডুরা ইউনিয়ন জাপা সেক্রেটারি জীবন মিয়া, নুরপুর ইউনিয়ন জাপা সেক্রেটারি এমরান তালুকদার , শায়েস্তাগঞ্জ ইউনিয়ন জাপা সেক্রেটারি মোঃ বিলাত আলী , উপজেলা যুব সংহতি সেক্রেটারি মোঃ শাহাব উদ্দিন , জাপা নেতা এখলাছ মিয়া , সারাজ মিয়া, আব্দুল করিম , ইছাক মিয়া , জাহাঙ্গীর মিয়া , সিরাজ মিয়া, নুহ মিয়া, মকসুদ আলী , আব্বাস আলী , চন্দু মিয়া, ফরিদ মিয়া , ইকবাল মিয়া, বাবুল মিয়া , আব্দুল আউয়াল প্রমুখ । বক্তারা বলেন - প্রয়াত পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালে ১ ফেব্রুয়ারি জন্ম গ্রহন করেন এবং ২০১৯ সালে ১৪ জুলাই শেষ নিশ্বাস ত্যাগ করেন । তিনি ছিলেন সাবেক সেনা প্রধান । ১৯৮৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সফল রাষ্ট্র পতি দায়িত্ব পালন করেন । তিনির শাসন আমলে জেলা ও উপজেলা রুপান্তর করা হয় । পল্লী বিদ্যুৎ সমিতি , আন্তঃ নগর ট্রেন , স্কুল - কলেজ , বিশ্ববিদ্যালয় , হাসপাতাল , প্রতিটি ইউনিয়নে ক্লিনিক , রাস্তা , ব্রিজ - কালভার্ট নির্মাণ , শিক্ষা ব্যবস্থা , মসজিদ - মন্দির বিদ্যুৎ বিল মওকুফ করেন এবং সরকারি ছুটি ছিল রবিবারকে বন্ধ ঘোষণা করেন শুক্রবার ।
এছাড়া বিভিন্ন উন্নয়ন করেছেন । দ্রব্য মূল্য খুব কম ছিল এবং সকল ধর্মের মানুষ শান্তিতে ছিল । তিনি শাসন আমলে গরীবের বন্ধু নাম উল্লেখ করে পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ । এরশাদ বলে ছিলেন ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে । সেই সময় এরশাদ এর উন্নয়ন ও শাসন ব্যবস্থা দেখেছে তারাই বলতে পারবে দেশ কিভাবে শান্ত ছিল । তবে জাতীয় পার্টির সুসংগঠিত হয়ে আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত। নতুন বাংলাদেশ গড়তে জাতীয় পার্টি পূর্বের মতোই মাথা উঁচু করে দাঁড়াবে বলে এসব কথা বলেন সকলে ।
আলোচনা সভা শেষে প্রয়াত পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাপা নেতা মাওলানা মোঃ সবুজ মুন্সী ।