শায়েস্তাগঞ্জে শিশু ধর্ষন মামলার আসামীকে গ্রেফতার করে পুলিশ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শিশু ধর্ষন চেষ্টার আসামী সাকিব মিয়া (২৫) গ্রেফতার করে থানা পুলিশ । জানা যায় , বুধবার (১৬ অক্টোবর ) দুপুরে পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্বাবধানে এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ এর নেতৃত্বে থানার এসআই হীরক চক্র বর্তী , এসআই আবুল কাশেম সহ একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিওিতে উপজেলার ব্রামনডোরা ইউনিয়নের শেরপুর আশ্রয়ন কেন্দ্রে অভিযান চালান । এসময় শিশু ধর্ষন চেষ্টা মামলার একমাত্র এজাহার নামীয় ভুক্ত আসামী মোঃ সাকিব মিয়া কে গ্রেফতার করা হয় । সে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রামনডোরা ইউনিয়নের শেরপুর আশ্রয়ন কেন্দ্রের মোঃ ফারুক মিয়া ছেলে । শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে বলেন , গ্রেফতার কৃত আসামী বিরুদ্ধে ধারা ঃ ৯(৪) (খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধিত ২০০০) এর ধারায় থানায় মামলা করা হয়েছে । এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে যথা সময়ে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।