শায়েস্তাগঞ্জে মহাসড়কে বিশৃঙ্খলা রোধে নিয়ম ভঙ্গ কারীদের বিরুদ্ধে ব্যবস্থা চলবে -- সিলেট রিজিওন হাইওয়ে এসপি রেজাউল করিম
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার আয়োজনে " নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধ " বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২ জুলাই ) বিকেলে হাইওয়ে থানা প্রাঙ্গনে আয়োজিত এই সভায় মহাসড়ক দুর্ঘটনা কমাতে বিভিন্ন গাড়ি চালক - হেলপার , যাত্রী ও পথচারী সহ সকলের সচেতনতা উপর জোর দেওয়া হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিওন এর পুলিশ সুপার মোঃ রেজাউল করিম ।
প্রধান অতিথি রেজাউল করিম বক্তব্য বলেন , মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে চালক - হেলপার , যাত্রী ও পথচারী সহ সকলের পক্ষে সচেতনতা প্রয়োজন । প্রত্যেকটি গাড়ি নিয়ম মেনে মহাসড়কে চলবে । সবাই যখন নিয়ম মানবেন , তখন মহাসড়কে বিশৃঙ্খলা থাকবে না । আমরা একটি নিরাপদ মহাসড়ক উপহার দিতে পারবো ।
তিনি আরো বলেন , অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালালে মহাসড়কে দুর্ঘটনা ঘটে । অবৈধ যানবাহন যেমন - গ্রীন লাইন , বিলাস, নাবানা, বাস , মিনিবাস , কাভার্ড ভ্যান , মেক্সি , ট্রাক , পিক-আপ , ডায়না, ড্রাম ট্রাক , নোহা, হাই এক্স , কার , অটোরিকশা সিএনজি সহ বিভিন্ন গাড়ি প্রায় ২০ বছরের বেশি পুরনো মহাসড়কে চলাচল করতে পারবে না । তিনি আরো বলেন , ইতিমধ্যেই শেরপুর হাইওয়ে থানায় এমন একটি গাড়ি জব্দ করা হয়েছে এবং মহাসড়কে এই ধরনের যানবাহন পেলেই সেগুলো জব্দ করা হবে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায়। এই অভিযান চলমান থাকবে এছাড়া শায়েস্তাগঞ্জে অলিপুর , শায়েস্তাগঞ্জ গোলচক্কর সহ বিভিন্ন স্থানে মহাসড়ক উভয় পাশে ভেঙের ছাতার মতো অবৈধ স্থাপনা গড়ে উঠেছে । সেই অবৈধ স্থাপনা সহ দোকান পাঠ উচ্ছেদ অভিযান দ্রুত শুরু হবে বলে তিনি জানান । এ বিষয়ে কোনো গায়ের শক্তি দিয়ে ক্ষমতা দাপট এবং কোনো তদবির করে চলবে না । তিনি মনে করেন , মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলা এবং যত্রতত্র পারাপার বন্ধ করতে পারলেই মহাসড়কে অনেক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , হাইওয়ে সিলেট রিজিওন এর সহকারী পুলিশ সুপার মির্জা মোঃ সাইজুদ্দিন । শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা সভায় সভাপতিত্ব করেন । এবং হাইওয়ে থানার এসআই (নিঃ) নজরুল ইসলাম ও ট্রাফিক সার্জেন মুহশিউর রহমান সহ থানার পুলিশ সদস্যদের সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয় । ওসি শুভ রঞ্জন চাকমা বলেন , " জনগণের সহযোগিতা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ করা কঠিন । আমাদের এই প্রচেষ্টা সচেতনতার মাধ্যমে আরও এগিয়ে নিতে চাই ।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মঈনুল হাসান রতন , হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল , জেলা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আহমেদ চৌধুরী ছায়েদ, মেক্সিমা মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ , গ্রীন লাইনের সুপার ভাইজার আব্দুল্লাহ পারভেজ , মোঃ সেলিম মিয়া , আমিনুল ইসলাম , সাংবাদিক মোঃ আব্দুল হক রেনু সহ স্থানীয় চালক, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন ।
উপস্থিত সকলেই মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আর-ও জোরদার করার আহবান জানান । সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মহসিন মিয়া ।