- - -

শায়েস্তাগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Print News

শায়েস্তাগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬৪ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবারো বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারি প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদের পরিচালনায় বিদ্যালয় হাজারো শিক্ষার্থী , শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, ম্যানেজিং কমিটি অভিভাবক প্রতিনিধি , সরকারি – বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলীয় অঙ্গ সংগঠনের নেতা – কর্মী উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ – ৩ আসনের টানা চতুর্থ বার সংসদ সদস্য ও এ আসনের উন্নয়নের রূপকার আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা । আমন্ত্রণকৃতদের মাঝে বক্তব্য রাখেন সাবেক পৌর সভা মেয়র মোঃ ছালেক মিয়া , জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আব্দুল্লাহ সরদার , প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হাসান রতন ।
এছাড়া ও আমন্ত্রিত উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী , উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন , উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ কামরুজ্জামান আল রিয়াদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , মোঃ শিপন মিয়া , মোঃ মছকুদ আলী মেম্বার, জবা রায়, মিছবাহ উদ্দিনসহ রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন । আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মীর ইখলাছুর রহমান ।
দোয়া শেষে এসএসসি পরীক্ষার্থীদের হাতে প্রবেশ পত্রসহ অন্যান্য উপকরণ তুলে দেয় এবং বিদ্যালয় পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সম্মাননা স্বারক প্রদান করা হয় ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa