শায়েস্তাগঞ্জে জাপা নেত লন্ডন প্রবাসী রকিব আহম্মেদ , সুরুজ আলী চেয়ারম্যান প্রার্থীসহ তিন ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
তৃতীয় ধাপে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কাস্ট এর নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ যারা সাড়ে ১২ শতাংশের কম ভোট পাওয়ায় লন্ডন প্রবাসী রকিব আহম্মেদ , সুরুজ আলী মোল্লা চেয়ারম্যান পদ প্রার্থীসহ তিন ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির আসাদ , জেলা ছাত্র লীগের নেতা মোঃ মনোয়ার হোসেন জাকারিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান কন্ঠশিল্পি মোছাঃ মুক্তা আক্তার জামানত বাজেয়াপ্ত হয়েছে । ২৯ মে শান্তি পূর্ণ ভাবে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয় । নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন , ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন । উপজেলায় দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান হিসেবে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৫ হাজার ৩ শ ভোট পেয়ে নির্বাচিত হন । ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী টিয়া পাখি প্রতীক নিয়ে ১০ হাজার ৪ শ ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । অপর দিকে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ বেগম ডলি প্রজাপতি প্রতীক নিয়ে ১৪ হাজার ১ শ ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । নির্বাচনে জামানত বাজেয়াপ্তরা হলেন - চেয়ারম্যান পদ প্রার্থী ব্যবসায়ী মোঃ সুরুজ আলী মোল্লা, জাপা নেতা লন্ডন প্রবাসী রকিব আহম্মেদ , ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল কাদির আসাদ , মোহাম্মদ মনোয়ার হোসেন জাকারিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান কন্ঠ শিল্পী মোছাঃ মুক্তা আক্তার জামানত বাজেয়াপ্ত করা হয়েছে । উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ উসমান গনি এ প্রতিনিধিকে বলেন , বিষয়টি নিশ্চিত করেছেন ।