শায়েস্তাগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ত্ব নুরপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও প্রবীন মুরুব্বি পীরজাদা আলহাজ্ব সৈয়দ গাজিউর রহমানের জানাজা নামাজে অর্ধ লক্ষাধিক মুসল্লি ঢল
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের ঐতিহ্য বাহী সুরাবই গ্রামের সাহেব বাড়ির নিবাসী জেলার প্রাণ পুরুষ , সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি , মুড়ারবন্দ দরবার শরীফে হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) পূর্ব - পশ্চিম শায়িত এর উত্তরসূরী বংশধর ও অত্র এলাকার শেষ মুরুব্বি , নুরপুর ইউনিয়নে বিপুল ভোটে তিন বারের সাবেক চেয়ারম্যান ও সমাজ সেবক পীরজাদা আলহাজ্ব সৈয়দ গাজিউর রহমান মৃত্যু বরণ করেন এবং তার জানাজা নামাজে অর্ধ লক্ষাধিক মুসল্লী ঢল। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল প্রায় পৌনে ১১ টা দিকে সুরাবই নিজ বাড়িতে বার্ধক্য জনিত মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তিনির বয়স প্রায় ৮৬ বছর। মরহুম মৃত্যুকালে তিন ছেলে , তিন মেয়ে , নাতি-নাতনি সহ দেশ- বিদেশে অসংখ্য আত্মীয় স্বজন, গুন গ্রাহী এবং বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার আশেকান ভক্ত বৃন্দ মুরিদান রেখে গেছেন তিনি। মরহুমে মৃত্যু খবর মাইকিং ও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম- ওলামা, মাদ্রাসা ছাত্র , এলাকার লোকজন , হাজার হাজার আশেকান ভক্ত বৃন্দ মুরিদান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ , জনপ্রতিনিধি , বিভিন্ন পেশাদার মানুষ , বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ এলাকার হাজার হাজার মুসল্লী মরহুমকে একনজর দেখার সমাগম হয় এবং অনেকেই মরহুমকে দেখে নিরবে কান্না জড়িয়ে পড়ে। জানাজা নামাজ হওয়ার পূর্বে গুনীজনরা মরহুমের বিভিন্ন ভালো কর্মকান্ড কথা গুলো বলার পর রাত সাড়ে ৮ টা মরহুমের নিজ বাড়িতে অর্ধ লক্ষাধিক মুসল্লি অংশ গ্রহন করে । জানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক মাজার শরিফে দাপন সম্পন্ন করা হয় ।