- - -

শান্তি, সম্প্রীতি ও নান্দনিকতায় নতুন রূপে প্রিয় চট্টগ্রাম

img 20261020 wa0006
Print News

শান্তি, সম্প্রীতি ও নান্দনিকতায় নতুন রূপে প্রিয় চট্টগ্রাম

oplus 2
oplus_2

চট্টগ্রাম নগরীর সৌন্দর্যবর্ধন ও আধুনিক নগরায়ণের ধারাবাহিকতায় নন্দনকানন বৌদ্ধ মন্দিরের সামনের সড়কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জিত গোলচত্বর।

পদ্মফুলের মনোমুগ্ধকর নকশা, বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক স্থাপত্যে সজ্জিত এই গোলচত্বর নগরীর সৌন্দর্যে যোগ করেছে নতুন মাত্রা। বৌদ্ধ দর্শনের মৈত্রী, করুণা, অহিংসা ও শান্তির চিরন্তন আদর্শের সঙ্গে পদ্মফুলের প্রতীকী সৌন্দর্য এখানে সৃষ্টি করেছে এক অনন্য আবহ।

এই নান্দনিক উদ্যোগের মাধ্যমে নগরীর সৌন্দর্যবর্ধনে মেয়রের ইতিবাচক পরিকল্পনা, দূরদর্শী চিন্তা ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় প্রতিফলিত হয়েছে। তাঁর নেতৃত্বে চট্টগ্রামকে আরও দৃষ্টিনন্দন, বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা নগরবাসীর প্রত্যাশাকে আরও উজ্জ্বল করে তুলছে।

ধর্মীয় সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ঐতিহ্যে সমৃদ্ধ চট্টগ্রাম এগিয়ে যাক সৌন্দর্য, শান্তি ও উন্নয়নের পথে।

সৌন্দর্যে সমৃদ্ধ, সম্প্রীতিতে অটুট—আমাদের প্রিয় চট্টগ্রাম।

#আমারশহর_আামারদায়িত্ব
#নাগরিকসচেতনতাইশক্তি

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa