‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ স্লোগানে রাজারহাটে ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) শুরু হয়েছে। রবিবার (৮ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, রাজারহাট, কুড়িগ্রামের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জের উপমহাপরিচালক (ডিডিজি) মোহাম্মদ আব্দুল আউয়াল, বিপিএম, পিপিএম (সেবা)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোঃ মনিরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে।