- - -

শাকপুর ইউনিয়ন পরিষদে অনিয়ম ও বিধি বর্হিভুত ভাবে পরিষদের ভবন সরিয়ে নেওয়ার  প্রতিবাদে মানববন্ধন ‎

Print News

‎বরুড়ার শাকপুর ইউনিয়ন পরিষদে অনিয়ম ও বিধি বর্হিভুত ভাবে পরিষদের ভবন সরিয়ে নেওয়ার  প্রতিবাদে মানববন্ধন
‎

 

বরুড়ার শাকপুর ইউনিয়ন পরিষদে নানাবিধ অনিয়ম ও বিধি বর্হিভুত ভাবে পরিষদের ভবন সরিয়ে নেওয়ার  প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎১২ই আগষ্ট বুধবার বেলা এগারটায় ইউনিয়নের মধ্যলক্ষিপুর বাজারে বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক মোঃ তাজুল ইসলামের নেতৃত্ব বিপুল সংখ্যক জনসাধারণের অংশগ্রহনে  মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত সাবেক দেওড়া দঃ ইউনিয়ন পরিষদের এই ভবনের কার্যক্রম শুরু করেছিলেন সাবেক চেয়ারম্যান ডাঃ রমজান আলী, কালের পরিক্রমায় দেওড়া দক্ষিন ইউনিয়নের কিছু অংশ পৌরসভায় চলে যাওয়ার পর পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বৃহত্তর গালিমপুর ইউনিয়নের শাকপুর গ্রামটি আমাদের সাথে সংযুক্ত করে এই ইউনিয়নের নাম শাকপুর ইউনিয়ন হিসেবে নথিভুক্ত হয়।
‎আর তারই সূত্র ধরে বিগত নির্বাচনে শাকপুর গ্রামের বাসিন্দা আবদুল খালেক মুন্সি নির্বাচিত হয়ে বিভিন্ন ছলচাতুরী করে পরিষদের আটজন চেয়ারম্যান কে না জানিয়ে গোপন ভুল কাগজপত্র তৈরী গত ৯ই জনু গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান সাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে শাকপুর গ্রামের বাসিন্দা ও  এলজিইডির  অতিরিক্ত প্রধান প্রকৌশলী  মোঃ আবদুল কাদেরের নিজস্ব মালিকানা জমিতে শাকপুর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স করার অনুমতি প্রদান করে, যা স্থানীয় সরকার বিভাগ ও ইউনিয়ন পরিষদের  আইনের সাথে সাংর্ঘষিক।
‎এ সময় উপস্থিত বিপুল সংখ্যক নারী ও পুরুষ গন বিক্ষোভের সূরে বলেন পরিষদের চেয়ারম্যান সকল কাজেই অতিরিক্ত আদায় করেন এবং বিভিন্ন হয়রানি করেন, এছাড়াও ইউনিয়ন পরিষদের সচিব সময় মতো পরিষদে আসেন না, যার কারনে মানুষের দূর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে গেছে।
‎এ বিষয়ে শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক মুন্সির সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি বিধি সম্মত ভাবেই পরিষদের ভবন নির্মানে উদ্যোগ গ্রহন করেছি, এখানে মাননীয় জেলা প্রসাশক, ডিডিএলজি মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের অনুমতি সাপেক্ষে এবং ইউনিয়ন পরিষদের রেজুলেশনের মাধ্যমেই সকল কার্যক্রম হয়েছে আর ইউনিয়ন পরিষদের সচিবের অনুপস্থিতির বিষয়ে বলেন  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের জরুরি কাজ থাকায় ইউনিয়ন পরিষদে অনুপস্থিত ছিলেন।
‎

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa