- - -

শশুরবাড়ীতে যেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন পরমিলা, আহত -৬

Print News

শশুরবাড়ীতে যেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন পরমিলা, আহত -৬

 

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পরমিলা ত্রিপুরা (৩২) নামের এক নারীর মারা গেছেন।

মঙ্গলবার দুপুরে পানছড়ি–খাগড়াছড়ি সড়কের মাটিরাঙ্গার তবলছড়ি বিরাশিটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পরমিলা ত্রিপুরা মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকার গুজা ত্রিপুরা স্ত্রী।

পুলিশ ও স্থানীয় মানুষেরা জানান, নিহত পরমিলা ত্রিপুরা আত্মীয়স্বজনের সঙ্গে একটি টেম্পোতে তবলছড়ির ডাকবাংলা এলাকার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে পরমিলা ত্রিপুরার মৃত্যু হয়। এই ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা পরপরই চালক পালিয়ে যান।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুর রহমান বলেন, যাঁরা গাড়িতে ছিলেন, তাঁরা সবাই একই পরিবারের। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে । দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa