- - -

শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কের অসমাপ্ত ৪ কিলোমিটার অংশের নির্মাণ দাবিতে মানববন্ধন

Print News

শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কের অসমাপ্ত ৪ কিলোমিটার অংশের নির্মাণ দাবিতে মানববন্ধন

 

ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কের কালাকুড়ের পার থেকে হৃদয়ের মোর পর্যন্ত এলজিআরডির অধীনে থাকা অসমাপ্ত ৪ কিলোমিটার সড়ক নির্মাণের দাবিতে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) চরাঞ্চলের কড়ুইতলা মোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দুই শতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। তারা জানান, গত ২৭ মাস ধরে সড়কের কাজ বন্ধ থাকায় এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ব্রহ্মপুত্র নদের উত্তর পাড়ের পাঁচটি ইউনিয়নের একমাত্র যোগাযোগ মাধ্যম এই সড়কটি দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।

সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়
কালাকুড়ের পার থেকে চর খরিচা হৃদয়ের মোর পর্যন্ত এলজিআরডির অসমাপ্ত ৪ কিলোমিটার সড়ক মেরামতে অবিলম্বে কার্যাদেশ জারি করতে হবে।
সড়কের পাশের এলাকায় বসবাসরত মানুষের স্বাস্থ্য ক্ষতির জন্য বিশেষ চিকিৎসা সেবা প্রদান করতে হবে।
চলাচলের অযোগ্য সড়কের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য জনাব মনির হোসেন।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য ও নদী, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইবনুল সাঈদ।
এছাড়া বক্তব্য রাখেন বাগানবাড়ি এসইএল মডেল একাডেমির শিক্ষক মোঃ ইউয়ানুল আসাদ, গণঅধিকার পরিষদের সাবেক সিনিয়র সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের এমপি পদপ্রার্থী সারোয়ার সরকার, জনপ্রিয় মুখ ওমর ফারুক, মোঃ জাকির, সাহাবউদ্দিন, গুলজার হোসেন খা ও ফরহাদ হোসেন প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa