শতাব্দীকালের প্রাচীনতম চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান উৎসব আজ
বাংলাদেশের বৌদ্ধ ইতিহাসের অনন্য নিদর্শন ও শতাব্দীকালের প্রাচীনতম বৌদ্ধ বিহার চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আজ ১০ নভেম্বর শুক্রবার সকালে বিহার প্রাঙ্গনে বিহার পরিচালনা কমিটি ও ধর্মপ্রান দায়কদায়িকাদের আয়োজনে বিনয় সম্মত সাংঘিক দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হবে।
এতে কর্মসূচীর মধ্য রয়েছে সকাল ৫.৩০ মিনিটে বিশ্ব শান্তি কামনায় বুদ্ধবাণী পাঠ,৭.৩০ মিনিটে পূজনীয় প্রয়াত পূন্য পুরুষদের স্মরণে সংঘদান, অষ্টপরিস্কারদান ও কঠিন চীবর দান।
এতে সভাপতিত্ব করবেন একুশে পদকে ভূষিত মহামান্য সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাস্থবির।