- - -

লোহাগড়া থানা পুলিশের অভিযানে ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ০১

Print News

লোহাগড়া থানা পুলিশের অভিযানে ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ০১

 

আজ ২৮ এপ্রিল’২৪ সকাল ০৮ঃ৩০ ঘটিকার সময় জিআর মামলায় ০৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ রেমফুল শেখ (৫৮) কে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি রেমফুল শেখ (৫৮) নড়াইল জেলার লোহাগড়া থানার পৌরসভাধীন পোদ্দারপাড়া গ্রামের মৃত মালেক শেখের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এএসআই(নিঃ) জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa