
চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলাধীন ঐতিহ্যবাহী আধুনগর ক্যামেলিয়া পাড়ার পুণ্যতীর্থ আধুনগর জ্ঞান বিকাশ বিহারের বুদ্ধ ধাতু চৈত্য প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি ও অত্র গ্রামের আলোকিত সংগঠন “অংকুর” এর ২০ বছর পূর্তি উপলক্ষে শতবর্ষ জয়ন্তী, ধাতু চৈত্য মেলা ও মহামান্য সংঘরাজ সংবর্ধনা – ২০২৬ উপলক্ষে অনুষ্ঠানে আগত পূজনীয় ভিক্ষু – সংঘ ও সম্মানিত অতিথি বৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
এবং অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান সকাল বেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আধুনগর জ্ঞান বিকাশ বিহারের মহাধ্যক্ষ ভদন্ত শীলজ্যোতি মহাথেরো, প্রধান জ্ঞাতী ছিলেন প্রাক্তন অধ্যক্ষ ভদন্ত সংঘপ্রিয় মহাথেরো,প্রধান সদ্ধর্মদেশক পটিয়া ঊনাইপুরা লঙ্কারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত রতনানন্দ স্থবির,আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির,প্রাক্তন অধ্যক্ষ ডলুকুল ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারের ভদন্ত জ্ঞানতিলক ভিক্ষু, করয়ানগর সদ্ধর্মোদয় বিহারের বিহারাধিপতি ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু, অত্র বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত তিষ্যানন্দ ভিক্ষুসহ আরো মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। আরো স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সমির বড়ুয়া,,এড. সত্যঞ্জয় বড়ুয়া, সঞ্চালয়ার ছিলেন বাবু বাবুল বড়ুয়া ও রিমন বড়ুয়া প্রমুখ।
![]()









