লেখক নাজরিন আরা রচিত মা, আমি, আমরা আর ১৯৭১ গ্রন্হের প্রকাশনা উৎসব সম্পন্ন
লেখক নাজরিন আরা রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'মা, আমি, আমরা আর ১৯৭১'' গ্রন্থের প্রকাশনা উৎসব গত ২৩শে ফেব্রুয়ারি, শুক্রবার, চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়।
এ, এইচ প্রকাশনি ঢাকা থেকে উপন্যাসটি প্রকাশ করা হয়। প্রকাশক হাশেম তার দীর্ঘদিনের জ্ঞান, প্রজ্ঞা আর দায়িত্ব বোধের সমন্বয়ে উপন্যাসটির প্রচ্ছদ, অক্ষর বিন্যাস প্রভৃতিতে দারুণ মুন্সিয়ানার পরিচয় রেখেছেন, যা হাতে নেয়া মাত্র হৃদয়ে প্রচন্ড ভাললাগা অনুভূত হয়।
চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অর্থদর্শী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক ড. আজাদ বুলবুল। উদ্বোধক ছিলেন প্রবন্ধ গবেষণায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক একুশে পদক-২০২৪ এ ভূষিত, শিক্ষা গবেষক অধ্যাপক ডঃ শামসুদ্দিন শিশির।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা থেকে অতিথি মার্কেটিং এন্ড সেলস ম্যানেজার ডি এম আই এশিয়া রিজিওন এবং অন লাইন ভিত্তিক সাহিত্যচর্চা গ্রুপের প্রতিষ্ঠাতা হায়দার খালিদ।
আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি চট্টগ্রাম'র সদস্য সচিব ডা: সুশান্ত বড়ুয়া। উপস্থিত ছিলেন সাংবাদিক ও প্রাবন্ধিক বিপ্লব বড়ুয়া, বিশিষ্ট নারী নেত্রী মনিকা ডট্রাচার্য, যুব সংগঠক লায়ন ধনন্জয় বড়ুয়া রুবেলসহ আরও জ্ঞাণী গুণীজন।
কোরআন মজিদ থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যকারিতা শুরু হয়। একে একে গীতা এবং ত্রিপিঠক পাঠ করা হয়। একুশের শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করে বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
গান, নাচ আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠিত আয়োজনে আবৃত্তি করেন ডাক্তার ইশরাত জাহান ইশা।
লেখককে উদযাপন পরিষদ কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংক্ষিপ্তাকারে লেখকের জীবনীপাঠ করেন চন্দ্রিকা বড়ুয়া।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহবায়ক মিসেস অনুপমা বড়ুয়া, যুগ্ম আহবায়ক মিসেস ঝুম্পা বড়ুয়া ও যার ঐকান্তিক নিষ্ঠায় অনুষ্ঠানটি সুষ্ঠু,সুন্দর ও মনোজ্ঞ হয়ে উঠে তিনি হলেন সদস্য সচিব শিক্ষক, লেখক রনি কুমার বড়ুয়া।

'মা, আমি আমরা আর ১৯৭১' গ্রন্থের 'প্রকাশনা উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানো হয়।