
লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের (২০২৬-২০২৭ইং) নতুন কমিটি গঠিত
লায়ন মোঃ আবু নাসের রণি প্রেসিডেন্ট, লায়ন রেজাউল আবেদিন সেক্রেটারি, লায়ন গাজী শহিদুল্লাহ ট্রেজারার নির্বাচিত
লিও জেলা ৩১৫বি ৪ বাংলাদেশের লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের সাধারণ সভা নগরীর সিএন্ড এফ টাওয়ারে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রতিষ্টালীন জেলা সভাপতি ও আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পিডিজি লায়ন মোঃ মনজুর আলম মনজু পিএমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মোহাম্মদ হুমায়ুন কবির। এতে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন শাহজাদা গাজী মুহাম্মদ গজনবী, লায়ন মামুনুর রশিদ মামুন, লায়ন সৈয়দ কামরুল ইসলাম পারভেজ, লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, লায়ন মোঃ আবু নাসের রনি, লায়ন মোহাম্মদ আবুল খায়ের, লায়ন আনিসুল হক চৌধুরী, লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, লায়ন মোহাম্মদ সাইফুল করিম আরিফ, লায়ন মোহাম্মদ শাহরিয়ার ইকবাল,সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লিও মোহাম্মদ শওকত হোসেন, ও লিও জেলার বর্তমান প্রেসিডেন্ট লিও হোসেন মো: ইমরান নিক্সন।
সভায় লিও জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের প্রাক্তন লিও জেলা প্রেসিডেন্টদের সংগঠন লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের ২০২৬- ২০২৭ সেবাবর্ষের কমিটি গঠিত হয়। এতে প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মোঃ আবু নাসের রণি প্রেসিডেন্ট, লায়ন রেজাউল আবেদিন সেক্রেটারি ও লায়ন গাজী মোহাম্মদ শহিদুল্লাহকে ট্রেজারার হিসেবে লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের নেতৃত্বের জন্য নির্বাচিত করা হয়।
এছাড়াও লায়ন মোঃ আবুল খায়ের অ্যাক্টিং সেক্রেটারি, সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও শওকত হোসেন ও লিও জেলা প্রেসিডেন্ট লিও ইমরান নিক্সন কোঅর্ডিনেটর নির্বাচিত হয়েছেন।
সভায় লিও জেলার প্রাক্তন সভাপতি
লায়ন মামুনুর রশিদ মামুন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তূলাতলী এলাকার ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউট পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি ও লিও হোসেন মো: ইমরান নিক্সন লিও জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।সভায় আগামী সেবা বর্ষের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
![]()









