প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ১১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৩, ৮:৩০ পূর্বাহ্ণ
লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের সাথে আ জ ম নাছির উদ্দীনের মতবিনিময়

সাক্ষাতকালে নানান দুর্যোগ দুর্বিপাকে চট্টগ্রামের আওয়ামীলীগ পরিবার ও গণমানুষের কণ্ঠস্বর জননেতা আ জ ম নাসির উদ্দিনের সাহসী নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, একজন যোগ্য ও সাহসী নেতার পক্ষেই কেবল সম্ভব আরেকজন শিক্ষিত যোগ্য নেতা'র অভিষেক করা। লায়ন মোহাম্মদ ইমরানের জেষ্ঠ্যভ্রাতা সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইকরামকে সাথে নিয়ে জননেতা আ জ ম নাসির উদ্দিনকে সীতাকুণ্ডবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং অনিঃশেষ কৃতজ্ঞতা জানিয়ে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এবং দেশরত্ন শেখ হাসিনার 'স্মার্ট বাংলাদেশ' বাস্তবায়নে আমি সীতাকুণ্ডকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। এ ব্যাপারে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
সৌজন্য সাক্ষাতকালে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এর সাথে ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী ও আওয়ামীলীগ নেতা কায়সারুল আলম, সাবেক চেয়ারম্যান ফরিদপুর আলম, বিশিষ্ট শ্রমিকনেতা আকবর সিদ্দিক চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক আতাহার সিদ্দিক খসরু, আবসার তালুকদার ও মোহাম্মদ বখতিয়ার আহমেদ প্রমুখ।
Copyright © 2026 দৈনিক আনন্দবার্তা. All rights reserved.