শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করেছে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের সিমনী শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ।
গতকাল সীতাকুণ্ডের সিমনী শিপ ইয়ার্ডে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিন শিক্ষার্থীকে প্রায় অর্ধ লক্ষ টাকার এ শিক্ষা সহায়তা হস্তান্তর করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের ছোটভাই মোহাম্মদ ইরফান। এ সময় উপস্থিত পরিবারের সদস্যগণ অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষা সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন সিমনী শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক (প্রশাসন) সাজ্জাদুল কাদির, ব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ শহীদ, হিসাবরক্ষক মহিউদ্দিন, আওয়ামী লীগ নেতা করিম, ফরিদুল আলম সহ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।