লায়ন্স ক্লাব অব চিটাগং এর লিও-লায়ন ওরিয়েন্টেশন মিটিংয়ে নিশাত ইমরান : লায়নিজম মানবতার প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলে।
আর্ত মানবতার প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ জাগিয়ে তুলতে লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব সমূহ দিনরাত কাজ করে যাচ্ছে। লায়নিজমের শিক্ষা হলো— বিপদাপদে স্বতঃস্ফূর্তভাবে অসহায় মানুষের ডাকে এগিয়ে আসা এবং যথাসাধ্য সেবাদানের চেষ্টা করা। লায়ন্স ক্লাব অব চিটাগং এর লিও-লায়ন ওরিয়েন্টেশন মিটিংয়ে লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের জেলা জিইটি কো-অর্ডিনেটর নিশাত ইমরান এ মন্তব্য করেন। তাঁর মতে, সেবাকর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে লায়ন ও লিওরা পারষ্পরিক সংযোগ ও সম্প্রীতি স্থাপনের পাশাপাশি দুস্থ-এতিম, সহায়-সম্বলহীন মানুষের সেবায় নেতৃত্ব দেবার প্রশিক্ষণ অর্জন করে। মানুষের প্রতি এই দায়িত্বশীলতা ও জবাবদিহির মাধ্যমে সত্যিকারের শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে বলে তিনি মনে করেন।
লায়ন্স ক্লাব অব চিটাগং এর সেক্রেটারি ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে ও ট্রেজারার বাসুদেব সিনহার পরিচালনায় মাসিক লিও-লায়ন ওরিয়েন্টেশন মিটিং শুক্রবার সকালে চট্টগ্রামের চকবাজার কলেজ রোডস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। প্রতি মাসের প্রথম শুক্রবার অনুষ্ঠিত এ যৌথ সভায় বক্তব্য রাখেন লায়ন্স জেলার প্রাক্তন কেবিনেট ট্রেজারার ও রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার তপন কান্তি দত্ত, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান ও রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার ডাঃ গোপাল ভট্টাচার্য, প্রাক্তন প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন সাধন ধর, টেইল টুইস্টার লিটন কান্তি দত্ত এবং ডিরেক্টর মহাদেব ঘোষ।
লিও ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট শেখ মুনতাসির মামুন এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের প্রেসিডেন্ট ইমদাদুল ইসলাম সৌরভের পরিচালনায় লিও নেতৃবৃন্দ তাঁদের পরিচিতি, লিও সদস্য হবার পেছনের কথা এবং ভিশন তুলে ধরে বক্তব্য প্রদান করেন। প্রতি শুক্রবারের নিয়মিত আয়োজন বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ঔষধ বিতরণ সহ স্বাস্থ্যসেবা কার্যক্রম ও ওরিয়েন্টেশন মিটিংয়ে অংশগ্রহণ করেন অদিতি বড়ুয়া, মিনহাজুর রহমান শিহাব, সিয়াম উল্লাহ্, ইমরুল কায়েস অপু, এমরান খান মেহেদী, সাখাওয়াত হোসেন, অর্পিতা মজুমদার রিয়া, অনন্যা মজুমদার দিয়া, সানজানা-ই-তাহিয়া সানজু, ইনতিশার রহমান রাবি, লুৎফর রহমান, লিও মশিউর ইসলাম রাজু, সাইফুল ইসলাম, আবদুর রহমান, সানজিদা, গোলজার বেগম রুবি প্রমুখ।