লাদাখে নিহত ৪, আহথ অন্তত ৮০, চলছে কাফু
সংবিধানের ৬ষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূণ রাজ্যের মযাদা দিতে হবে লাদাখকে। এমনই দাবি জানিয়ে ভারতের লাদাখের লেহতে বুধবার (২৪ সেপ্টেম্বর ) বিক্ষোভ চলেছে দিনভর। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনীকে। সেই প্রেক্ষাপটেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আপাতত লাদাখের পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ) বিকাল থেকে নতুন করে কোনও হিংসার ঘটনা ও ঘটেনি। সরকারি হিসেবে এদিন বিক্ষোভে লেহতে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৮০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাফু জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সকলকে সামাজিক মাধ্যমে পুরনো ও উস্কানিমূলক ভিডিও প্রচার করা থেকে ও বিরত থাকার নিদেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও লেখা হয়েছে, কেন্দ্রীয় সরকার লাদাখবাসীকে পযাপ্ত সাংবিধানিক সুরক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।