- - -

লাখাইয়ে ৪১ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিপর্যয়: সঠিক তথ্যের অভাবে সংবাদকর্মী ও সাধারণ মানুষের চরম ক্ষোভ

Print News

লাখাইয়ে ৪১ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিপর্যয়: সঠিক তথ্যের অভাবে সংবাদকর্মী ও সাধারণ মানুষের চরম ক্ষোভ

 

হবিগঞ্জের লাখাই উপজেলায় টানা ৪১ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গত ২৮ এপ্রিল ভোর ৫টা থেকে শুরু হওয়া এই লোডশেডিং ২৯ এপ্রিল রাত ১০টা পার হলেও স্বাভাবিক হয়নি। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী। একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুৎ অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের ‘লুকোচুরি’ ও ‘বিভ্রান্তিকর’ তথ্যে সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৫টা থেকে পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে বারবার “দিচ্ছি, দিচ্ছি” বলে সময় ক্ষেপণ করা হয়। বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুতের ডি‌জিএম সুমন সাহা-র সাথে যোগাযোগ করা হলে তিনি দফায় দফায় সময় পরিবর্তন করেন।

অভিযোগ উঠেছে, ডি‌জিএম সুমন সাহা সংবাদকর্মীদের একেক সময় একেক তথ্য দিচ্ছেন। প্রথমে তিনি জানান সন্ধ্যা ৭টায় বিদ্যুৎ আসবে। এরপর সময় পিছিয়ে রাত ৮টা, ৯টা এবং সর্বশেষ ১০টার কথা বললেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

ভুক্তভোগী এলাকাবাসী ও সংবাদকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন ডিজিএম সাধারণ মানুষ ও সাংবাদিকদের সাথে চোর-পুলিশ খেলছেন। সঠিক সমস্যা না জানিয়ে বারবার ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। টানা ৪১ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ফ্রিজের মালামাল নষ্ট হওয়া সহ পানি ও সেচ সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিদ্যুৎ অফিসের এই খামখেয়ালি আচরণের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষ ক্ষোভ প্রকাশ করে পোস্ট করছেন। অনেকেই হুঁশিয়ারি দিয়েছেন যে, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে এবং কর্মকর্তাদের এই লুকোচুরি বন্ধ না হলে যেকোনো সময় বিদ্যুৎ অফিস ঘেরাও করা হতে পারে।

একটি উপজেলার দায়িত্বশীল কর্মকর্তা যখন বারবার মিথ্যা আশ্বাস দেন, তখন জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমরা দ্রুত এর স্থায়ী সমাধান চাই।” — একজন বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (২৯ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিট), লাখাই উপজেলার সমস্থ এলাকা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। দীর্ঘ ৪১ ঘণ্টার এই অচলাবস্থা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa