রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিমের ৬ষ্ঠ অভিষেক ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিমের ৬ষ্ঠ অভিষেক ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী গত ৬ নভেম্বর নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট এস এম আরমান মহিউদ্দিনের সভাপতিত্বে এবং প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান মোহাম্মদ আলী মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান। গেস্ট অব অনার ছিলেন অধ্যাপক ইমন কল্যাণ চৌধুরী, পিএইচডি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ রোটারিয়ান অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হক, রোটারিয়ান মাহফুজুল হক, রোটারিয়ান এস কে আজিম পিন্টু, রোটারিয়ান খন রঞ্জন রায়, রোটারিয়ান মোহাম্মদ মনিরুজ্জামান, রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, রোটারিয়ান সানিউল ইসলাম, রোটারিয়ান ওমর আলী ফয়সাল, রোটারিয়ান আবু তৈয়ব চৌধুরী ও রোটারিয়ান ইব্রাহিম হাসান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান আরশাদ চৌধুরী ও রোটারিয়ান অ্যাডভোকেট শওকত আওয়াল চৌধুরী।
সভায় ক্যানসারে আক্রান্ত হতদরিদ্র এক নারী এবং সম্প্রতি দুবাইয়ে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির পরিবারকে ক্লাবের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান জোবাইদুর রশিদ রনি, সাবেক সভাপতি রোটারিয়ান নাজমুল হক, সাবেক সভাপতি রোটারিয়ান নাদিরা বেগম শিল্পী, রোটারিয়ান সাফায়েত হোসাইন, রোটারিয়ান কুতুব উদ্দিন, রোটারিয়ান মোহাম্মদ নাসিম উদ্দিন আকাশ, রোটারিয়ান অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ, রোটারিয়ান অ্যাডভোকেট খুশনুদ রাইসা ঐশিকা, রোটারিয়ান ডা. মোহাম্মদ নূরউদ্দিন জাহেদ, রোটারিয়ান মো. আকতার উজ জামান শিমুলসহ বিভিন্ন ক্লাব থেকে আগত ক্লাব সভাপতি, সিনিয়র রোটারিয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রেস ও মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।