রেলের ঐতিহ্য ও ইতিহাস কে ধরে রাখার জন্য- প্রিন্সেপ ঘাটে, আর্ট গ্যালারির শুভ সূচনা
আজ ২২শে নভেম্বর রবিবার, ঠিক বিকেল ৩ঃ৪৫ মিনিটে, শিয়ালদা ডিভিশনের প্রিন্সেপ ঘাট স্টেশনে , রেলের ঐতিহ্য ইতিহাস কে ধরে রাখতে কি সুন্দর আর্ট গ্যালারি ও টাইম টেবিলের শুভ সূচনা করলেন।।
ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই গ্যালারি শুভ সূচনা করেন, পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পান্ডে,
তিনি বলেন ভারতীয় রেলওয়ের সমৃদ্ধ ঐতিহ্য ও উত্তরাধিকার কে উদযাপন ও সম্মান জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরএম শিয়ালদহ ডিভিশনের রাজীব স্যাক্সেনা, পূর্ব রেলের সিনিয়র জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত, অয়ন কুমার মল্লিক সহ অন্যান্য উচ্চপদস্থ অফিসারগণ।
এই বিশ্ব সপ্তাহ উদযাপন উপলক্ষে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে প্রিন্সেপ ঘাটে একটি দ্য টাইম টেবিল এ জার্নি থ্রু হেরিটেজ নামে বিশেষ আট গ্যালারী তৈরি ও শুভ সূচনা হল যেখানে সাধারণ মানুষ, গ্যালারিতে আসতে পারবেন এবং দেখার সুযোগ পাবেন, প্রত্যেকদিন এই গ্যালারি খোলা থাকবে বলে জানান,
সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে জানান, এইরকম একটি আইকন জায়গা, এখানে বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা ঘুরতে আসেন, সামনে হুগলি সেতু, উল্টো দিকে কেন্দ্রীয় বিদ্যালয়, পাশেই বাবুঘাট, আর মাঝে আমাদের শিয়ালদা ডিভিশনে প্রিন্সেপ ঘাট, সমস্ত কিছু মিলিয়ে এই জায়গাটি আলাদা ঐতিহ্য বহন করে যাচ্ছে, আর সেই রকম একটি পরিবেশের মধ্যে আজ শুভ সূচনা হলো এই হেরিটেজ আর্ট গ্যালারি , যেখানে সবাই প্রবেশ করতে পারবেন এবং রেলের ইতিহাস খুঁজে পাবেন, কখন কি তৈরি হয়েছিল ও চালু হয়েছিল।
আমরা সকল সাংবাদিক বন্ধুদের ও উপস্থিত অতিথিদের অশেষ ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং অনুষ্ঠানকে সুন্দরময় করে তোলার জন্য।