রূপম কিশোর বড়ুয়াকে বলছি,,,,,
বিশেষ সম্পাদকীয়:
এক-একজন ভিক্ষু হচ্ছেন এক- একজন বোধিসত্ত্ব। যাঁদের জীবন মানবতার তরে উৎসর্গীত। ৯৮% ভিক্ষুদের স্কুলে না গেলেও এক একজন মহৎপ্রাণ ঐমানবিক স্বদপুরুষগণ কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। যা আমাদের চক্ষে দেদীপ্যমান। কিন্তু দুঃখের বিষয় বিশিষ্ট ব্যবসায়ী ও কাপুরুষ, অভদ্র, শ্রদ্ধা ভক্তিহীন, নিজেকে সর্বোচ্চ জ্ঞানী ভাবা সম্মানিত পশু অর্থাৎ লায়ন রূপম কিশোর বড়ুয়া দেখেন না। কারণ ওনার চোখে কনফিডেন্স সিমেন্টের ধূলে জমে গেছে।
যেই জাতির শিক্ষা-দীক্ষা ও সামাজিক-ধর্মীয় উন্নতিতে যিনি অকাতরে পরিশ্রম করেছিলেন তিনি উনাইনপুরা জাত মহাপুরুষ কৃপাশরণ মহাথের মহোদয়ের অবদান এই জাতির জ্ঞানী সন্তান রূপম কিশোর বড়ুয়া ভুলে যান।, কলিকাতায় তৎকালীন ব্রিটিশ ভারতের বঙ্গীয় শিক্ষা মন্ত্রী বাংলার বাঘ খ্যাত স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন এইবারের মেট্রিকুলেশন পরীক্ষায় যেন ২ টা বড়ুয়া শিক্ষার্থীর নাম পত্রিকায় দেওয়া হয়। ভাল বাংলা ভাষা বলার সক্ষমতা ছিলেন না পূজনীয় কৃপাশরণ মহাথের মহোদয় তাই চট্টগ্রামের চাটগাঁইয়া ভাষায় অনুরোধ করেই যাচ্ছিলেন যেন সারা ভারতবাসী জানুক ভান্তের জাতির ২জন সন্তান ব্রিটিশ ভারতের মেট্রিকুলেশন পাস করেছে। আহা! কি অসাধারণ জাতি প্রীতি। এই কৃপাশরণ মহাথের মহোদয়ের হাতধরে, সংগ্রীহিত চাঁদা ও নিজের দক্ষিণাসহ সহযোগিতা করে সেইদিন পাহাড়তলীর কীর্তি সন্তান BM বড়ুয়াকে কলকাতা থেকে বিলাতে Doctor of Literature (D'lit) পড়তে পাঠিয়েছিলেন। যিনি এই গুনে ধরা সমাজে হয়েছিল প্রথম ভারততত্ত্ববিদ।
কৃপাশরণ মহাথের মহোদয়ের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করেছিল আজকের কলকাতার প্রাচীন বৌদ্ধ ধম্মাঙ্কুর সভা।
সংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের মহোদয়, রাউজান অগ্রসার অনাথালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ থেকে শুরু করে ঢাকার কমলাপুর ধর্মারাজিক বৌদ্ধ মহাবিহার, উচ্চ বিদ্যালয় সহ আজকের স্বাবলম্ভী বৌদ্ধ সমাজ বির্নিমানে, সংঘনায়ক বিশুদ্ধানন্দ ও তৎশিষ্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের মহোদয় গণের অবদান আজকের দিনে লায়ন রূপম কিশোর বড়ুয়ারা ভুলে গেলেও সমাজের কৃতজ্ঞ পারায়ণরা তা মনে রাখবে আজীবন।
একজন অগ্নিপুরুষ প্রজ্ঞালোক মহাথের ও যৎবীর্য, তৎপরাক্রমশালী মহৎপ্রাণ শিষ্যগণ সমগ্র ভারতীয় উপমহাদেশে এক পরিবর্তনের চমক যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত ওয়াকিবহাল ছিল। দেড়-শতাদিক বিশাল শিষ্য পরিবেষ্টিত সমগ্র বার্মা, বাংলাদেশ ও ভারতে একযোগে সদ্ধর্ম প্রচার প্রসারের অবদান অভিস্বরণীয়। প্রজ্ঞালোক মহাথের'র শিক্ষা ছিল নিজ অগ্রজ ধর্মরাজ বড়ুয়ার হাতে কড়ি সেই মহাপুরুষগণ বৌদ্ধ মিশ্রণ প্রেস প্রতিষ্ঠা করে যে স্পীডটা এসেছিল যদিও ২য় বিশ্বযুদ্ধ তার স্বপ্ন কিছুটা স্তম্ভিত করে দে। তবুও বসে থাকেননি দ্বেড়শতাদিক গ্রন্থ প্রণেতা পূজনীয় জীনবংশ মহাথের, অষ্টম সংঘরাজ সাহিত্যরত্ন শীলালংকার মহাথের, পুণ্যপুরুষ আর্যবংশ মহাথের, বিশুদ্ধাচার মহাথের, বিমলাচার মহাথের, ধর্মরত্ম মহাথেরসহ অসংখ্য ত্যাগী, গুণীজনগণ। যারা এই ভগ্ন জাতির প্রথম প্রকাশনা সংঘশক্তি প্রত্রিকা প্রকাশ করত আজ থেকে ৭০ বছর পূর্বে।
১ম সংঘরাজ পন্ডিত জ্যোতিপাল মহাথের মহোদয় একজন বাংলাদেশ মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সংগঠক, মানবতাবাদী, যার মাধ্যমে জাতি অনাথ আশ্রম, স্কুল -কলেজ প্রতিষ্ঠা করে জাতিকে উপাহার দিয়েছেন।
বর্তমান ত্রয়োদশ সংঘরাজ শাসনশোভণ ডক্টর জ্ঞানশ্রী মহাথের মহোদয়ের এর কর্মযজ্ঞের কথাও ইতিহাস নয় আমাদের জন্য। সেই খাগড়াছড়ির গুইমারা থেকে শুরু করে উত্তরবঙ্গে প্রর্যন্ত বিহারের পাশাপাশি উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে জাতির উন্নতিতে প্রতিনিয়ত সমস্ত কিছুই বিলিয়ে দিয়ে যাচ্ছেন। বাংলার বৌদ্ধদের এই মহাকর্ম নিজে সর্বপ্রথম ১ কোটি টাকা দিয়ে আরও সজ্জনদের সাথে নিয়ে বাংলাদেশ বুদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। অথচ রুপম বাবু তার ছেলের নাম স্মৃতি মন্দির করে ঝলক দেখায়।
রাঙামাটির পরমপূজ্য বনভান্তের আর্বিভাব ও বুদ্ধ শাসনের অভূতপূর্ব উন্নতি করে গিয়েছেন তা বর্ণনাতীত। এই মহাপুরুষের শিক্ষাগত যোগ্যতা ছিল তৎকালীন ৪র্থ শ্রেণী পর্যন্ত। কিন্তু পূজনীয় বনভান্তেই বলত আমার কাছে MA পাস নিম্নতর BA পাস করে আসো শাসনে ত্রিপিটক অনুবাদে কাজ করো। না হয় ছোঁয়াইং পিন্ড গ্রহণ করার জন্য নয়। এভাবে নিজ জাতি সমাজের প্রতি শিক্ষায় এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত উৎসাহিত করে গিয়েছেন।
পূজনীয় পন্ডিত প্রজ্ঞাবংশ মহাথের, নিজের পিতামাতার নামে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন কদলপুর গ্রামে। বান্দরবানের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষুদের একজন বিসিএস ক্যাডার উঃ পুঞা জোত মহাথের (উচ্হলা ভান্তে) তিনিও বান্দরবানে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা ক্ষেত্রে কাজ করেছেন স্কুল বা বিদ্যালয় প্রতিষ্ঠা করে। ঢাকায় মিরপুরে আদিবাসী স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছেন তিনিও একজন পাহাড়ি বৌদ্ধ ভিক্ষু । ডক্টর জিনবোধি মহাথের মহোদয় এর তত্বাবধানে পাহাড়ে অনেক স্কুল প্রতিষ্ঠা লাভ করেছিল এগুলো কারও অজানা নয়। সারা বাংলাদেশে পাহাড় থেকে সমতল ঐদিকে উত্তরবঙ্গ পর্যন্ত একযোগে ধর্মীয় ও শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন এর সাধারণ সম্পাদক, মিশনারীজ বৌদ্ধ ভিক্ষু ভদন্ত ভিক্ষু সুনন্দ প্রিয় মহাথের। যার সংগঠন থেকে প্রতিমাসে শিক্ষা খাতে উত্তরবঙ্গে সাহার্য্য পাঠানো হয়। এছাড়াও, উখিয়াতে ভদন্ত কুশলায়ন মহাথের মহোদয় কর্তৃক ২ টা উচ্চ বিদ্যালয় ও একটা কিংডার গার্টেন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। রামু রাংকুট বনাশ্রমের সম্মানিত পরিচালক ভদন্ত কে. শ্রী জ্যোতিসেন মহাথের ১টা উচ্চ বিদ্যালয় ও একটি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেছেন। রূপম কিশোর বাবুরা এগুলো দেখে না।
এছাড়াও বর্তমান বাংলাদেশের প্রায় সকল পূজনীয় ভিক্ষু সংঘরা উচ্চতর শিক্ষায় সুশিক্ষিত। এসকল সুশিক্ষিত ভিক্ষু সৃষ্টিতে রূপম কিশোর বাবুরা কখনো পৃষ্ঠাপোষকতা করবে না বরং প্রতিনিয়ত ভিক্ষুদের অশিক্ষিত, ঠাকুর /বাগর বলে নিন্দাসূচক বাক্য প্রকাশ করে। আহা মানুষ কতই অসভ্য। কথায় আছে "গাছের ফল ধরলে নাকি মস্তক নীচু হয়। তা মানুষকে জ্ঞানীরা গ্রহণ করতে বলেছেন। অথচ আমাদের কথিত নেতা, বড়লোক মানুষ