রায়পুরে ট্রাক সংঘর্ষে আহত ৩
রায়পুরে দু'টি ট্রাক সংঘর্ষে একটি ট্রাক দুমড়েমুচড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যানটিতে থাকা ৩ জন গুরুতর আহত হয়েছে।
৫ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ৬.৩০ টায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রায়পুর - ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা সামনা-সামনি ঘন কুয়াশার কারণে এ সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়।
অন্য এক ট্রাক ড্রাইভার বলেন, ট্রাক ২টি সামনা-সামনি ছিল আজ সকাল বেলা ঘন কুয়াশার পরিমাণ অনেক বেশি থাকায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মহাসড়কে ২ টি স্ট্রিট ব্রেকার থাকার কারনে সামনের ট্রাক হঠাৎ ব্রেক করার কারনে পিছনে থাকা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সামনের ট্রাকের পিছনের অংশের সাথে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় পিছনের ট্রাক। পরোপেক্ষিতে মানুষ জড়ো হতে থাকলে সামনে থাকা ট্রাকটি অতি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।