- - -

রায়গঞ্জে রুশা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Print News

রায়গঞ্জে রুশা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে রুশা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ল লক্ষীকোলা লিজেন্ট ক্রিকেট একাদশ ও আয়ান কিংস ক্রিকেট একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।

জানা যায়, বুধবার (১৩ জুন) সকাল ১০ টায় উপজেলার সরকারি বেগম নূরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজ মাঠে রায়গঞ্জ উপজেলা স্পোর্টস একাডেমি (রুশা) সভাপতি ইকবাল হোসেন সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়গঞ্জ উপজেলা স্পোর্টস একাডেমি (রুশা) সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা আলমগীর খানের সঞ্চালনায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ- তাড়াশ)আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার প্রধান পৃষ্ঠপোষক রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সামছুল ইসলাম, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম অধ্যক্ষ সরকারি বেগম নূরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজ, পাঙ্গাসী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাকীল সরকার সহ দুই দলের সমর্থক বৃন্দ।উক্ত ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa