রায়গঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুড়কা গুডনেইবার্স বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির কার্যালয়ের বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় গুডনেইবার্স বাংলাদেশ ইউনিট প্রধান বার্টিন গমেজ এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার মোশারফ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিডিপির মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ রাম পদ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা ইমান আলী ।রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিমুল হাসান তৌহিদ, ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান, সিরাজগঞ্জ সিডিসির সভাপতি জীবন কুমার সহ অনেকেই।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ে আলোচনা শেষে ২ শত ৪০ জন সুবিধা বঞ্চিত রুগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অসিম কুমার ঘোষ সহ অন্য দুই জন অর্থোপেডিক্স ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বাস্থ্য সেবায় নিয়োজিত ছিলেন। স্বাস্থ্য সেবা শেষে ২শত ৪০ জন রুগিকে ৫০% মূল্যে ওষুধ বিতারন করা হয়। স্বাস্থ্য ও পুষ্টির বিষয় তুলেধরে প্রত্যেককে বিনামূল্যে আটা,মুসুর ডাল, লবন, চিনি,লুডুস, মাষ্টার সরিষার তেল, হুইল ডিটারজেন্ট পাউডার, হারপিক, লাইফবয় সাবান,টুথপেস্ট, ভিমবার সহ মোট ১১ টি পণ্য বিতরণ করা হয়েছে।