- - -

রামগড়ে সিএনজি সিন্ডিকেটের কাছে জিম্মি যাত্রীরা

Print News

রামগড়ে সিএনজি সিন্ডিকেটের কাছে জিম্মি যাত্রীরা

 

খাগড়াছড়ির রাম গড়ে লাইসেন্স বিহীন গ্যাসে চালিত সিএনজি অটোরিকশা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে যাত্রীরা, ঈদুল আযহার ৭ম দিনেও বাড়তি ভাড়া আদায় করছে সিএনজি সিন্ডিকেট, যাত্রীরা বাড়তি ভাড়া দিতে রাজি না হওয়ায় তারা রামগড় বারৈয়ারহাট সড়কে সিএনজি বন্ধ করে দিয়েছে, ১৩ জুন (শুক্রবার) সকাল থেকে বাড়তি ভাড়া আদায় করতে না পেরে সিএনজি সিন্ডিকেট যাত্রীদের কস্ট দিচ্ছে,সরেজমিনে দেখা গেছে রামগড় স্টেশনে কোন সিএনজি নেই, চরম ভোগান্তিতে যাত্রীরা,এদিকে প্রশাসিক ভাবেও কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি, সিন্ডিকেটের বিরুদ্ধে।

এদিকে সিএনজি অটোরিকশা সিন্ডিকেটের হাতে জিম্মি ও যাত্রীর কস্টের খবর শুনে স্টেশনে ছুটে যান রামগড় বিএনপি পরিবার, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে সকল অঙ্গ ও সংগঠনের সহযোগীতায় সিএনজি না থাকাতে বিকল্প গাড়ির (মাইন্দ্র)ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কয়েকটি গাড়ির ব্যবস্থা করাতে যাত্রীর চাপ অনেকটা কমেছে। এবং যাত্রীদের সুবিদার্থে এ সার্ভিস চলমান রাখতে অনুরোধ জানানো হয়।

রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বলেন উপজেলা প্রশাসন এর উদ্যোগে সিএনজি অটোরিকশা মালিক সমিতির নেতাদের সাথে আলোচনায় বসা হবে এবং দ্রূতই সমস্যা সমাধান করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa