- - -

রাজস্থানে চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু ৪ জনের 

Print News

রাজস্থানে চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু ৪ জনের

 

ভারতের রাজস্থানের আজমের জেলার শ্রীরামপুরা গ্রামে চলন্ত গাড়িতে আগুন লেগে একই পরিবারের ৪ জনের ঝলসে মৃত্যু হয়েছে। পুলিশ সুপার হর্ষবর্ধন আগরওয়াল জানান, বৃহস্পতিবার (২৮ মে) ভোর সাড়ে ৫টায় বরোদা থানা এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রাক্তন পঞ্চায়েত প্রধান রাম সিং চৌধুরী তাঁর মা পুষি দেবী, তাঁর স্ত্রী সুরজ্ঞান দেবী ও ভাইঝি মহিমা গাড়িতে ছিলেন। অগ্নিদগ্ধ হয়ে তাঁরা মারা গিয়েছেন। পুষি দেবী হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে স্করপিও গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় গাড়িতে আগুন ধরে যায়। কি কারণে আগুন লাগল গাড়িতে তা তদন্ত করে দেখছে পুলিশ। আজমের শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বরোদা থানার অন্তগর্ত শ্রীরামপুরা গ্রামে ভোর সাড়ে ৫টায় এই দুর্ঘটনাটি সংগঠিত হয়। পুলিশ সুপার জানিয়েছেন, নিহতরা হলেন, প্রাক্তন পঞ্চায়েত প্রধান রাম সিং চৌধুরী, তাঁর মা প্রাক্তন পঞ্চায়েত প্রধান পুষি দেবী, তাঁর স্ত্রী ও ভাইঝি মহিমা। পুলিশ জানিয়েছে, পুষি দেবীর বুকে ব্যথা কথা জানালে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গাড়িটিতে আগুন লেগে যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa