রাজশাহী বিভাগে সর্বকনিষ্ঠ উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা
রাজশাহী বিভাগে সর্বকনিষ্ঠ পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে নির্ভীক সাহসী পরোপকারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেকুন নাহার শিখা জনগণের বিপুল পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।জয়পুরহাটের পাঁচবিবিতে গত ২১'ই মে মঙ্গলবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতিকের সাবেকুন নাহার শিখা রাজশাহী বিভাগের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী সর্বকনিষ্ঠ তরুণ নেত্রী সাধারণ জনগণের ভালোবাসার প্রতীক চেয়ারম্যান পদে অংশগ্রহণ করে ৩৮ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আ-লীগের সভাপতি আনারস প্রতিকের আবু বকর সিদ্দিক মন্ডল পেয়েছেন ১১ হাজার ৭৪৮ ভোট । ৩য় স্থানে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আ-লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না মোটরসাইকেল প্রতীক ১১হাজার ৭০০ ভোট ও কৈই মাছ প্রতিকের জাহিদুল আলম বেনু জেলা আ-লীগের সহ-সভাপতি পেয়েছেন ৯ হাজার ১৭০ ভোট। নির্বাচনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন পাঁচবিবি উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। পাঁচজন প্রার্থী কে বিপুল পরিমাণ ভোটে পরাজিত করে বিজয় লাভ করায় জয়পুরহাট পাঁচবিবি ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় সাবেকুন নাহার শিখার নাম সাধারণ জনগণের মুখে মুখে চলছে আলোচনা ঝড় ।সাবেকুন নাহার শিখার সঙ্গে কথা বললে তিনি জানান নির্বাচনের সময়ে যে সকল উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় দ্রুত গতিতে সমস্যা গুলি সমাধান করার চেষ্টা করব।প্রকাশ থাকে যে পাঁচবিবি পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ১২ হাজার ৬ জন। ভোট পড়েছে ৪৫ দশমিক ৮৫ শতাংশ। উপজেলায় ভোট কেন্দ্র সংখ্যা ছিল ৬৯টি ।