আজ ঢাকার রাজধানীতে চলছে বাংলাদেশের বৃহত্তর ৩ রাজনৈতিক দলের সমাবেশ।
বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের দাবীতে নয়াপল্টনে বিএনপি ও শাপলা চত্ত্বরে জামায়াতে ইসলামীর মহাসমাবেশ চলছে।
আওয়ামীলীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি দিলেও জামায়াতকে সমাবেশের অনুমতি দেয় নি ডিএমপি।
এদিকে জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে নয়াপল্টনে সমাবেশ করছে। ইতোমধ্যে নয়াপল্টনে সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মী জড়ো হতে শুরু করেছে।
অন্যদিকে পুলিশের অনুমতি না পেলেও নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন এবং কারাগারে বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবীতে শাপলা চত্ত্বরে মহাসমাবেশ করার অনড় অবস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল থেকে রাজধানীর শাপলা চত্ত্বরে জামায়ত-শিবিরের নেতাকর্মী জড়ো হলেও পুলিশের লাঠিচার্জে অনেকটা ছত্রভঙ্গ হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে তারা পুনরায় সংঘটিত হতে দেখা যায়। দুপুর ২ থেকে জামায়াতে ইসলামীর মহাসমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
এছাড়া বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে উন্নয়ন ও শান্তি সমাবেশ করছে বাংলাদেশ আওয়ামীলীগ। পুলিশের অনুমতি পেয়ে সেখানে মঞ্চসহ সমাবেশের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে আওয়ামীলীগ।
দুপুর ২ টা থেকে উন্নয়ন ও শান্তি সমাবেশ শুরু হবে।