রাঙ্গুনিয়ায় মানবাধিকার দিবসের
সেমিনার ও গুণী সংবর্ধনা কাল
আগামী কাল ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র, সনদ ও ধারাসমূহের বাস্তবায়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে ১৯৭৭ সালে গঠিত হয় 'বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা'। এ সংস্থার রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে রবিবার বিকাল ৩টায় রাঙ্গুনিয়া থানার পূর্বপার্শ্বস্থ সৈয়দবাড়ী হরিণ গেট অপোজিটে ড্রীম রেস্টুরেন্ট কনফারেন্স হলে সেমিনার ও গুণী সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনের সূচনাপর্বে "বিশ্ব মুসলিমের প্রথম কা'বা বায়তুল মুক্বাদ্দাস ও নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনী মুসলমানদের আবাসভূমি দখলে নেয়ার জন্য ইসরাইলী বাহিনীর গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও বর্বরতার নিন্দা এবং শাহাদাত বরণকারীদের রূহের মাগফিরাত কামনা"।
দ্বিতীয় পর্বে "কর্ণফুলী নদীর ভাঙ্গন ও দূষণ রোধ এবং গুমাই বিল সুরক্ষা : সময়োচিত করণীয়" বিষয়ক সেমিনার পেপার উপস্থাপন করবেন পরিবেশ সুরক্ষা সংগঠক, মানবাধিকার কর্মী ও সাংবাদিক আলীউর রাহমান।
প্রধান অতিথি থাকবেন চুয়েটের সাবেক ভিসি প্রফেসর ইন্জিনিয়ার মুহাম্মদ মোজাম্মেল হক। প্রধান আলোচক থাকবেন চুয়েট ভিসি প্রফেসর ইন্জিনিয়ার ড. এম রফিকুল আলম। প্রবন্ধের উপর আলোচনা করবেন অধ্যাপক এম এ সালাম, প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ, প্রকৌশলী তোফাজ্জল আহমদ ও সাংবাদিক মোহাম্মদ এনায়েতুর রহিম।
দ্বিতীয় অধিবেশনের প্রথম পর্বে ৮ গুণীজনকে 'মানবাধিকার পুরস্কার' প্রদান করা হবে। ১. ইসলামী আধ্যাত্মিকতায় : হযরত আল্লামা হাফিয সৈয়্যদ বিসমিল্লাহ্ শাহ্ (রাহ্) - পৌরসভা, ২. সুশাসন প্রতিষ্ঠায় : সাবেক মহকুমা প্রশাসক শহীদ সৈয়দ খাজা আহমদ (মরণোত্তর) - শিলক, ৩. সমাজসেবায় : ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট সৈয়দ আহমদ তালুকদার (মরণোত্তর) - পারুয়া, ৪. বিজ্ঞান গবেষণায় : মহাকাশ বিজ্ঞানী মোহাম্মদ ওবাইদুল কাদের - লালানগর, ৫. শুদ্ধাচার ও সততায় : অবসরপ্রাপ্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) মোহাম্মদ শাহাব উদ্দীন কোরেশী - মরিয়মনগর, ৬. উচ্চতর শিক্ষায় : অধ্যক্ষ প্রফেসর জ্যোস্না বিকাশ চৌধুরী (মরণোত্তর) - পদুয়া, ৭. মাধ্যমিক শিক্ষায় : সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-প্রধান শিক্ষক মতিলাল বিশ্বাস (মরণোত্তর) - পারুয়া, ৮. প্রাথমিক শিক্ষায় : সমাজহিতৈষী ও প্রধান শিক্ষক মোহাম্মদ মুছা (মরণোত্তর) - দক্ষিণ রাজানগর।
দ্বিতীয় পর্বে ৪ পিএইচডি গবেষক, ১ এমফিল গবেষক, ২ গ্রন্থ প্রণেতা ও ১টি শ্রেষ্ঠ সমাজসেবী সংগঠন "সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম"কে 'মানবাধিকার সনদ' প্রদান করা হবে।
১ম অধিবেশনে সভাপতিত্ব করবেন উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার এবং ২য় অধিবেশনে সভাপতিত্ব করবেন পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম।
উভয় শাখার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন স্ব স্ব শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।