- - -

রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ভবেন্দ্র বিজয় বড়ুয়া অনিত্য সভা সম্পন্ন

Print News

রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ভবেন্দ্র বিজয় বড়ুয়া অনিত্য সভা সম্পন্ন

 

IMG 20250529 WA0001 300x225

রাউজান উপজেলাধীন প্রয়াত ভুবন মোহন বড়ুয়ার চতুর্থ পুত্র, রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা, ধর্মপ্রাণ উপাসক, সদালাপী ভবেন্দ্র বিজয় বড়ুয়া গত ২৭ মে সকাল ৯.৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিওতে (ICU) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, জামাতা নাতি – নাতনী জ্ঞাতী স্বজন রেখে যান। রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অনিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য উপ-সংঘরাজ শাসনম্ভম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির,
👉 প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য উপ-সংঘরাজ প্রিয়দর্শী মহাস্থবির,

👉প্রধান সদ্ধর্মদেশনা করছেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সাধারণ সম্পাদক ভদন্ত বিপুলসেন মহাস্থবির, বিশেষ অতিথি ছিলেন প্রজ্ঞাতিলক স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, রাউজান বিমলানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ রাহুলরত্ন স্থবির, সুমনলংকার স্থবির, তিষ্যমিত্র ভিক্ষু, তিষ্যপাল ভিক্ষুসহ মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক
সাধন চন্দ্র বড়ুয়া, বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক সুচরিতা বড়ুয়া,সামাজিক ব্যক্তিত্ব
আনন্দ মোহন বড়ুয়া, প্রকৌশলী উৎপল বড়ুয়া,
অবসরপ্রাপ্ত শিক্ষক দীপন কান্তি বড়ুয়া, বিদর্শন সাধক বাবুল বড়ুয়া,সাতকানিয়া – লোহাগাড়া নারিচা বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক ডা ভুষন চন্দ্র বড়ুয়া, সামাজিক ব্যক্তিত্ব ড.সবুজ বড়ুয়া,ভূষণ বড়ুয়া,পল্লি চিকিৎসক উদয়ন বড়ুয়া বাপ্পি, বিজয় দর্শন বড়ুয়া, অনিত্য সভা সঞ্চালনায় ছিলেন বিদ্যুৎ বড়ুয়া। অনিত্য সভা শেষে তাদের পারিবারিক শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী ২ জুন সোমবার দুপুরে প্রয়াত ভবেন্দ্র বিজয় বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এতে সকল জ্ঞাতী স্বজনকে সংঘদান অনুষ্ঠানে উপস্থিত থেকে পুণ্যদান ও মধ্যাহ্নভোজন গ্রহণ করা আহ্বান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa