রাউজান ফতেনগর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক প্রভাষ চন্দ্র বড়ুয়া'র সহধর্মিণী শ্রীমতী কানন বালা বড়ুয়া'র ছয় মাসিক সংঘদান সম্পন্ন
অনুষ্ঠিত হলো অদ্য ১ সেপ্টেম্বর ২০২৩ইং মেয়ের গলি আজাদী টাওয়ারে রাউজান উপজেলাধীন ফতেনগর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক প্রভাষ চন্দ্র বড়ুয়া'র সহধর্মিণী ও প্রকৌশলী ধর্মদর্শী'র মমতাময়ী মা পুণ্যশীলা
শ্রীমতী প্রয়াতা কানন বালা বড়ুয়া'র ছয় মাসিক স্মরণে অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আব্দুল্লাহপুর ধাতু চৈত্য বিহারের অধ্যক্ষ, সুমনোতিষ্য মহাস্থবির, প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববরেণ্য, বৌদ্ধ পন্ডিত, লেখক, গবেষক, প্রাবন্ধিক, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন নানুপুর চন্দ্রজ্যোতি বিহারের অধ্যক্ষ এল ধর্মরত্ন স্থবির, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন মীরেরখীল চন্দ্র পুর বেনুবন বিহারের অধ্যক্ষ, সংঘমিত্র স্থবির, বিশেষ অতিথি ছিলেন জোবরা বিশ্বশান্তি প্যাগোডার অধ্যক্ষ ধর্মবোধি স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন অক্সিজেন ত্রিরত্ন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শান্তবোধি স্থবির, কোটেরপাড় ত্রিংকুর বিহারের উপাধ্যক্ষ আদিবংশ স্থবির, নানুপুর গৌতম বিহারের অধ্যক্ষ সুমনোলংকার স্থবির, ধর্মপুর পূণানন্দ বিহারের অধ্যক্ষ, পাঞাজীপ ভিক্ষু, হলুদিয়া কুঞ্জবন বিহারের অধ্যক্ষ শান্তজ্যোতি স্থবির, বোধিরত্ন ভিক্ষু,জ্যোতিনন্দ ভিক্ষু,বিপুলরত্ন ভিক্ষুসহ আরো অনেক মহান পূজনীয় ভিক্ষু-শ্রামণ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাউজান ফতেনগর শান্তি নিকেতন বিহারের অধ্যক্ষ,বিপুলবংশ মহাস্থবির। আরো স্মৃতি চারণ করে পুণ্য দান করেন বিশিষ্ট সমাজ সেবক বাবু বিন্দু ভূষন বড়ুয়া ও শিক্ষক আদেশ বড়ুয়া।
উল্লেখ্য তিনি প্রয়াণকালে ১. এক মাত্র পুত্র প্রকৌশলী ধর্মদর্শী বড়ুয়া ও তিন কন্যা রোজি বড়ুয়া, সুমি বড়ুয়া, শিল্পী বড়ুয়াসহ পুত্র বধূ নাতি নাতনী রেখে যান। প্রয়াতার পারলৌকিক সদ্গতি সুখ শান্তি নির্বাণ কামনায় পুণ্য দান করে সংঘদান শেষ হয়।
সংঘদান অনুষ্ঠান শেষে মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও সকল জ্ঞাতী স্বজন ও আত্মীয় পরিজন মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।