রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রদীপ শীল। সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিউসি লজিস্টিকস কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও আবুল কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ হারুন অর রশীদ।
বিশেষ অতিথি ছিলেন সময় টেলিভিশনের সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সাংবাদিক শিবলী আল সাদিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম ও বেলাল উদ্দীন, সমাজসেবক মাওলানা এখলাছুর রহমান, শিক্ষানুরাগী মাস্টার শাহ আলম, মাওলানা নাসিম উদ্দিন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা সদস্য সচিব মোহাম্মদ আবছার এবং রাউজান ছাত্রকল্যাণ সংসদের সাবেক সভাপতি আলমগীর হোসেন।
এতে বক্তব্য দেন প্রেস ক্লাবের সহসভাপতি গাজী জয়নাল আবেদীন জুবায়ের, নির্বাহী সদস্য এম. রমজান আলী, সহসভাপতি যীশু সেন, যুগ্ম সম্পাদক আরফাত হোসাইন ও শাহাদাত হোসেন সাজ্জাদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত এবং সংগঠক মো. মামুন মিয়া।
বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিশ্বমানবতার অগ্রদূত। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবন পরিচালনা করা গেলে হিংসা, বিদ্বেষ ও অশান্তি কমিয়ে একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম. বেলাল উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।