রাউজানে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি ফজলে করিম ও জেলা পুলিশ সুপার শফিউল্লাহ
রাউজান উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম। গতকাল ২৩ অক্টোবর সোমবার রাতে তাঁরা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে নিয়ে বিভিন্ন দুর্গা মণ্ডপ ঘুরে পূজার্থী নারী-পুরুষকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করে বক্তব্য রাখেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত, সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনীয়া সার্কেল) হুমায়ুন কবির, উপজেলায় আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান থানা ওসি আব্দুল্লাহ হারুন, আওয়ামী লীগ নেতা কাজী ইকবাল, শাহজাহান ইকবাল, কামরুল ইসলাম বাহাদুর,বশির উদ্দিন খান, এড. সমীর দাশগুপ্ত, কাউন্সিলর শওকত হাসান, জসিম উদ্দিন চৌধুরী, জানে আলম জনি, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাবিন্দ্র লাল চৌধুরী। অশোক পালিত, টিপু কান্তি দে, সাংবাদিক প্রদীপ শীল, তপন দে, সাজু পালিত, উজ্জ্বল কান্তি দাশ, সবুজ দে ভানু, দিপলু দে দিপু, অনুপ চক্রবর্তী,দীলিপ দে, মিঠু শীল, শিমুল বিশ্বাস, রিগ্যান শীল, চন্দন মল্লিক, বিকাশ দাশ, জিকু দত্ত, অঞ্জন চৌধুরী, পলাশ সেন, অনিক দাশ গুপ্তসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাউজান পৌরসভার ৫৮টি পূজা মন্ডপে ৯ হাজার টাকা করে বিতরণ করেন মেয়র জমির উদ্দিন পারভেজ।