রাউজানে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হলো মহান বিজয় দিবস
যথাযথ মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর শনিবার দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, মুক্তিযুদ্ধা সংসদ,উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাউজান সদর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা রাউজান কলেজ মাঠে প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ, শরীরচর্চা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমার সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার লিক্সন চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি জাহেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান সরকারী কলেজের অধক্ষ্য নুরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
অপরদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাউজান প্রেসক্লাবের আলোচনা সভা ও পুস্পস্তবক অর্পন করার মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর নেতৃত্বে রাউজান মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি এই শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ , সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, হামরুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, আরফাত হোসেন, সদস্য রয়েল দত্ত প্রমুখ।