
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাউজানে অস্ত্র ও কার্তুজসহ মুসলিম (৪৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ নভেম্বর)রাউজান থানাধীন ১৩ নং নোয়াপাড়া ইউপিস্থ ৩ নং ওয়ার্ড সামমাহালদার পাড়া গ্রামস্থ চট্টগ্রাম টু কাপ্তাই মহাসড়কের দক্ষিণ পার্শ্বে সামমাহালদার পাড়া গামী রাস্তার ব্রীজের উপর থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামি রাউজানের পশ্চিম নোয়াপাড়ার মৃত মফজল আহমদের ছেলে।
পুলিশ জানায়, পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বিপিএম তত্ত্বাবধানে রাউজান থানার এসআই টুটন মজুমদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাউজান থানাধীন ১৩ নং নোয়াপাড়া ইউপিস্থ ৩ নং ওয়ার্ড সামমাহালদার পাড়া গ্রামস্থ চট্টগ্রাম টু কাপ্তাই মহাসড়কের দক্ষিণ পার্শ্বে সামমাহালদার পাড়া গামী রাস্তার ব্রীজের উপর অভিযান চালিয়ে আসামী মুসলিমকে গ্রেফতার করে।সে সময় আসামীর সাথে থাকা ১ টি দুনলা বিশিষ্ট দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) এবং ২ রাউন্ড কার্তুজসহ উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন বলেন,অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্রের উৎস উদঘাটনসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে চট্টগ্রাম জেলা পুলিশ। অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।