রাউজানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমকে সংবর্ধনা
বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত সভাপতি চট্টগ্রামের রাউজানের কৃতী সন্তান মাহবুবুল আলমকে সংবর্ধনা দিয়েছেন রাউজান উপজেলার সর্বস্তরের মানুষ । মঙ্গলবার সকাল ১১টায় রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি।রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সংগঠক আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আলহাজ্ব মাহবুবুল আলম তালুকদার বলেন রাউজান সহ সারাদেশের বেকারত্ব দুরীকরণে রাউজানে চলমান শিল্পনগরীর কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সাথে কথা বলে পদক্ষেপ গ্রহন করা হবে।এ ছাড়া চট্টগ্রাম কাপ্তাই আঞ্চলিক সড়কটি জাতীয় সড়কে পরিণত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবো। তিনি বলেন রাউজানের এমপি এবি এম ফজলে করিম চৌধুরী রাউজানকে যেভাবে সাজিয়েছেন সেটি একটি বিরল ইতিহাস।রাউজান ঘুরে ঘুরে না দেখলে এটি বুঝে আসবেনা। বর্তমান শান্তির জনপদে একসময় আমরাও বাড়ীতে আসতে পারতামনা সন্ত্রাসদের জন্য।আজকের এই পরিবর্তন একমাত্র ফজলে করিম চৌধুরী শক্ত হাতে রাউজানকে পরিচালনা করায়। তিনি আগামতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাউজানের সকল মানুষকে ফজলে করিমের সাথে থাকার আহবান জানান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, ওসি আবদুল্লাহ আল হারুন।বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান বিএম জিসম উদ্দিন হিরু,জমিয়তুল মোদার্রেছীন রাউজান উপজেলা সভাপতি প্রিন্সিপাল আল্লামা হাফেজ আবু জাফর সিদ্দিকী।