রাউজানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ মোটর র্যালী
চট্টগ্রামে বিএনপির ডাকা হরতাল চলাকালে রাউজানে হরতাল পালিত হয়নি, হরতাল চলাকালে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কে যাত্রীবাহি বাস, পণ্যবাহি ট্রাক, সিএনজি অটোরিক্সা চলাচল করতে দেখা যায়। সরকারী বেসরকারী অফিস আদালত শিক্ষা প্রতিষ্টান ছিল খোলা ছিল। এছাড়া রাউজানের বিভিন্ন সড়কে সকল ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। হরতাল চলাকালে গতকাল ৫ নভেম্বর রবিবার সকাল ১১ টার সময়ে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে রাউজানের মুন্সির ঘাটায় শান্তি সমাবেশ করেন। শান্তিসমাবেশ শেষে কয়েকশত মোটর সাইকেল নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের রাউজান থেকে সর্তার ঘাট পর্যন্ত শোডাউন করেন । রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খানের সঞ্চলনায় অনুষ্টিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, কাউন্সিলর কাজী ইকবাল, আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, জানে আলম জনি, শওকত হাসান চৌধুরী, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, নজরুল ইসলাম চৌধুরী, তসলিম উদ্দিন, আবদুল লতিফ, যুবলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, তপন দে,জিয়াউল হক রোকন, সাবের উদ্দিন, আবু সালেক, আজিজ উদ্দিন ইমু, মিজানুর রহমান মুন্সি, সেলিম উদ্দিন, ইসহাক ইসলাম, আসাদ হোসেন, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী, নাসির উদ্দিন, সাজ্জাদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।