রাউজানের কৃতি সন্তান ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আর নেই
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবি, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা তপন কান্তি বড়ুয়া গতকাল ২৯ ডিসেম্বর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নগরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি রাউজান উপজেলার হোয়ারাপাড়া গ্রামের ললিত বড়ুয়ার বাড়ির প্রয়াত ললিত চন্দ্র বড়ুয়ার সন্তান।
তিনি জীবদ্দশায় হোয়ারাপাড়া রামদাশ বিহারের উপাসক এবং বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর শাখার স্হায়ী পরিষদের আজীবন সদস্য ছিলেন। তিনি একসময় দৈনিক আজাদী, প্রথম আলো, সমকাল, ভোরের কাগজ পত্রিকার একজন নিয়মিত লেখক এবং নিয়মিত কলামিষ্ট ছিলেন।
তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথেও জড়িত ছিলেন। তার দুই ছেলে প্রতিষ্ঠিত ও প্রবাসী। বড় ছেলে ডাক্তার অপর জন প্রকৌশলী। তার বড় ছেলের সহধর্মিনী বিডিএস ডাক্তার ও ছোট ছেলের সহধর্মিনী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তারা কর্মক্ষেত্রে উভয়ে সস্ত্রীক আমেরিকা ও নরওয়ে প্রবাসী।
তার সন্তানদ্বয় আগামীকাল দেশে ফেরার পর প্রয়াত তরুণ কান্তি বড়ুয়ার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানান।
বিশিষ্ট কবি, লেখক ও সমাজসেবী তরুণ কান্তি বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাউজান সাহিত্য সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য স ম জিয়াউর রহমান ও আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দ বোধি ভিক্ষু।
তারা বলেন, প্রয়াত তরুণ কান্তি বড়ুয়া ছিলেন একজন সমাজ নিবেদিত আলোকিত চেতনার বাতিঘর। তার মৃত্যুতে সমাজ ও জাতি একজন ভালো মানুষকে হারালো।
তারা প্রয়াত তরুণ কান্তি বড়ুয়ার আত্মার সদগতি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।