রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ
গোপালগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি রমেনন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস (খোকন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মঞ্জুর আলী শেখ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষ সুশান্ত কুমার বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, সিনিয়র শিক্ষক রবীন্দ্রনাথ দাস, ইংরেজী শিক্ষক অনুপম বিশ্বাস, আইসিটি শিক্ষক প্রকাশ দাস, গণিতের শিক্ষক নিতাই ভক্ত বিশ্বাস,ব্যাবসাইক শিক্ষা রাজিব বিশ্বাস, ক্রীড়া বিষয়ক শিক্ষক সৈকত বিশ্বাস, ম্যানেজিং কমিটির সদস্য পূর্ণেন্দু বালা, রথীন্দ্রনাথ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রী এবং তাদের মায়েরা উপস্থিতি ছিলেন।
এসময় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে মায়েদেরকে আরো সচেতন হতে পরামর্শ দেন অতিথি বৃন্দ। তাহলে শিক্ষার্থীরাও ভাল ফলাফল করে তাদের জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হবে।